রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আলাবা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা। শুক্রবার স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার

2026-05-23T21:15:42+00:00
2026-05-23T21:15:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আলাবা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:১৫ পিএম   (ভিজিট : ২৯)
ডেভিড আলাবা।
X

ডেভিড আলাবা।

চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা। শুক্রবার স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই ক্লাবের সঙ্গে তার পথচলা শেষ হবে।

৩৩ বছর বয়সি আলাবা ২০২১ সালে বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন। তবে দীর্ঘ সময়ের ইনজুরির কারণে নিয়মিত খেলতে পারেননি তিনি। তার পরও রিয়ালের হয়ে সফল সময় কাটিয়েছেন এই সেন্টার-ব্যাক। পাঁচ বছরে ক্লাবটির হয়ে ১৩১ ম্যাচ খেলে জিতেছেন ১১টি শিরোপা। এর মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, ‘আমাদের ইতিহাসের অন্যতম সফল সময়ের অংশ হওয়া একজন খেলোয়াড়কে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছে রিয়াল মাদ্রিদ।’

শনিবার অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে মৌসুমের শেষ লিগ ম্যাচে সমর্থকদের বিদায় জানাবেন আলাবা। একই দিনে কোচ আলভারো আরবেলোয়া এবং রাইট-ব্যাক দানি কারভাহালও সমর্থকদের বিদায় জানাবেন। 








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy