পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব

অনলাইন ডেস্ক

জাতীয়

আসছে কাঙ্ক্ষিত পে স্কেল। বাস্তবায়নের পথে ১ জুলাই থেকেই। সর্বশেষ বৃহস্পতিবার এ বিষয়ে অনেকটাই চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে সরকার।

2026-05-24T08:15:12+00:00
2026-05-24T08:15:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৮:১৫ এএম   (ভিজিট : ১১২২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

আসছে কাঙ্ক্ষিত পে স্কেল। বাস্তবায়নের পথে ১ জুলাই থেকেই। সর্বশেষ বৃহস্পতিবার এ বিষয়ে অনেকটাই চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে সরকার। এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন চূড়ান্তের পর শিক্ষকদের বেতন নিয়েও নানা আলোচনা চলছে সংশ্লিষ্ট মহলটিতে। 

জানা গেছে, নতুন সরকারি বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রাথমিক শিক্ষকদের বেতন বড় অঙ্কে বৃদ্ধি পাবে। ১৩তম গ্রেডের শিক্ষকদের বর্তমান বেতন ১১,০০০ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। 

নতুন পে স্কেলে বিশেষভাবে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার বেশি রাখা হয়েছে এবং টিফিন ভাতাসহ অন্যান্য সুবিধাও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে সম্ভাবনা ও শঙ্কা- উভয়টিই তৈরি হয়েছে এমপিও শিক্ষকদের নতুন হারে বেতন-ভাতা বাড়া নিয়ে। নবম পে-স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়বে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শঙ্কায় রয়েছেন কয়েক লাখ শিক্ষক-কর্মচারী। 

শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন পে-স্কেল নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের একাধিক সদস্যের সঙ্গে কথা বলেছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিদ্যমান সরকারি বেতন কাঠামোর আওতায় থাকা সব কর্মকর্তা-কর্মচারীই নতুন পে-স্কেল কার্যকর হলে এর সুবিধা পাবেন। অর্থাৎ, বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও নতুন কাঠামো অনুযায়ী ধীরে ধীরে সমন্বয় করা হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy