ফতুল্লায় মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, প্রধান শিক্ষক গ্রেফতার

অনলাইন ডেস্ক

জাতীয়

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদরাসা শিক্ষিকাকে (১৮) ধর্ষণচেষ্টার অভিযোগে বেলাল হোসেন ওসমানী (৪৫) নামের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে

2026-05-24T09:58:47+00:00
2026-05-24T09:58:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফতুল্লায় মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, প্রধান শিক্ষক গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৯:৫৮ এএম   (ভিজিট : ১০৬)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদরাসা শিক্ষিকাকে (১৮) ধর্ষণচেষ্টার অভিযোগে বেলাল হোসেন ওসমানী (৪৫) নামের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। 

শনিবার (২৩ মে) দুপুরে নারায়ণগঞ্জ ৫ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইমুনা আক্তার তাকে কারাগারে পাঠান।

গ্রেফতার মাওলানা বেলাল হোসেন ওসমানী ফতুল্লার লামাপাড়া এলাকার মারকাজ মসজিদসংলগ্ন জামিয়া ওসমানিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। 

তিনি একই এলাকার মৃত ওসমান গণির ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষিকা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মাওলানা বেলালকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

মামলার এজাহারে উলে­খ করা হয়, প্রায় দুই মাস আগে তিনি আবাসিক শিক্ষিকা হিসেবে মাদ্রাসাটিতে যোগদান করেন। এরপর থেকেই মাওলানা বেলাল তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। 

শুক্রবার সকাল ৬টার দিকে তিনি শিক্ষিকার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিক্ষিকা চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।

এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। 

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, আসামিকে গ্রেফতারের পর শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy