ইসলামী ব্যাংক পুনর্দখল চক্রান্তের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ইসলামী ব্যাংকে বিতর্কিত এস আলম গ্রুপের যেকোনো ধরনের পুনঃপ্রবেশ, অবৈধ হস্তক্ষেপ ও ব্যাংক পুনর্দখলের চক্রান্তের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

2026-05-24T12:59:28+00:00
2026-05-24T12:59:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসলামী ব্যাংক পুনর্দখল চক্রান্তের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১২:৫৯ পিএম   (ভিজিট : ৪২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ইসলামী ব্যাংকে বিতর্কিত এস আলম গ্রুপের যেকোনো ধরনের পুনঃপ্রবেশ, অবৈধ হস্তক্ষেপ ও ব্যাংক পুনর্দখলের চক্রান্তের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আমানতকারী ও গ্রাহকেরা।

রোববার (২৪ মে) সকালে ঝালকাঠি কাপুড়িয়া পট্টি রোডে ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যাংকের গ্রাহক ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিতর্কিত এস আলম গ্রুপ আবারও ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে। তারা অভিযোগ করেন, এ ধরনের পুনর্দখল প্রচেষ্টা শুধু ইসলামী ব্যাংকের জন্য নয়, দেশের পুরো ব্যাংকিং খাতের জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থার প্রতীক। তাই ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy