রায়পুরায় নিজ দোকানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার (২৩

2026-05-24T13:40:33+00:00
2026-05-24T13:40:33+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
রায়পুরায় নিজ দোকানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ৬৫)
রায়পুরায় নিজ দোকানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
X

রায়পুরায় নিজ দোকানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৩ মে) রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা স্টেশন সংলগ্ন ভাই ভাই স্টোরে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত সাহারাজ খলিফার ছেলে। তিনি টাইলসের মালামালের ব্যবসা করতেন।

নিহত ব্যবসায়ী রফিকুল ইসলাম মুন্সির স্ত্রীর বরাত দিয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বাড়ি ফেরার কথা ছিল রফিকুল ইসলামের। তবে রাত ১০টা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় তার স্ত্রী দোকানের দিকে যান।

সেখানে গিয়ে তিনি দেখেন দোকানের শাটার নামানো থাকলেও তালাবদ্ধ ছিল না। পরে ভেতরে প্রবেশ করে তিনি তার স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া ঘটনাটি তদন্তে পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত এ বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি নিহতের স্বজনরা। পুলিশ বিষয়টি তদন্ত করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy