ইতিহাস বদলের চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

খেলাধুলা

নারী টি২০ বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান ভীষণ বিবর্ণ। আগের ৬ আসরে ২৫ ম্যাচ খেলেও জয় স্রেফ তিনটি। টানা হারের

2026-05-24T19:59:54+00:00
2026-05-24T19:59:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইতিহাস বদলের চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৫২)
মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি
X

মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি

নারী টি২০ বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান ভীষণ বিবর্ণ। আগের ৬ আসরে ২৫ ম্যাচ খেলেও জয় স্রেফ তিনটি। টানা হারের এই বোঝা আগামী বিশ্বকাপে ঝেড়ে নতুন ইতিহাস লিখতে চান নিগার সুলতানা জ্যোতি। কুড়ি ওভারের সংস্করণে বাংলাদেশের মেয়েরা বরাবরই ভুগেছে। বোলাররা জুতসই পারফর্ম করলেও চাহিদা অনুযায়ী বড় রান করতে না পারায় আসে না ফল। বিশ্বকাপে শ্রীলংকা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারানোর স্মৃতির বিপরীতে বাকি ২২ ম্যাচে হার।

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে প্রস্তুতিমূলক ত্রিদেশীয় আসর খেলবেন জ্যোতিরা। যেখানে তাদের অন্য প্রতিপক্ষ নেদারল্যান্ডস। রোববার দিবাগত রাত ১টা ৪০ ও ২৬ তারিখ সকালে দুই ভাগে বিভক্ত হয়ে দেশ ছাড়বেন তারা। যাওয়ার আগে রোববার মিরপুরে সংবাদ সম্মেলনে জ্যোতির কণ্ঠে ইতিহাস বদলের তাড়না, ‘একটা উইনলেস রোড যাচ্ছিল। তবে আমি এটাকে বোঝা মনে করছি না, বরং ইতিহাস বদল করার একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছি।’

যাওয়ার আগে দলের প্রস্তুতি ও স্কোয়াড নিয়েও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ‘আমরা গত সিরিজের পর থেকে কাজ করেছি। সেখানে আমরা কিছু ম্যাচ খেলেছি, যদিও ফল আমাদের পক্ষে আসেনি কিন্তু অনেক ভালো কিছু নেওয়ার ছিল। আমাদের বোলিং ইউনিট ভালো করছে এবং দুই-তিনজন নির্দিষ্ট খেলোয়াড় আছে যারা ধারাবাহিক। আমাদের চিন্তা ছিল যারা ভালো করছে তাদের যেন ক্যারি করা যায় এবং ওয়ার্ল্ড কাপে তারা যেন একইভাবে থাকে সেটা নিশ্চিত করা।’

আর এই বিশ্বকাপে তিনটি জয়ের দিকে তাকিয়ে দল। শ্রীলংকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে জেতার আশা তার প্রবল। তার ভারতকে আগে হারানোর অভিজ্ঞতা থেকেও এই ম্যাচের দিকে চোখ তার। ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ নারী দল।

আগামী ১২ জুন শুরু হচ্ছে নারী টি২০ বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। এই দুই দল ছাড়াও নেদারল্যান্ডস আছে ত্রিদেশীয় সিরিজে। স্কটল্যান্ডের উদ্দেশ্যে দুই গ্রুপে দেশ ছাড়ছেন ক্রিকেটাররা। রোববার রাতের ফ্লাইটে যাবে এক গ্রুপ, মঙ্গলবার যাবে আরও একটি গ্রুপ। স্কটল্যান্ডের প্রস্তুতি পর্ব শেষ করে সেখান থেকেই ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাবে নিগার সুলতানা জ্যোতির দল।
বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের অতীত অবশ্য খুব একটা সুখকর নয়। বড় টুর্নামেন্টে ধারাবাহিকতা, ব্যাটিং ব্যর্থতা ও চাপের মুহূর্তে ভেঙে পড়ার চিত্র বারবার দেখা গেছে। ২০১৪ নারী টি২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশ নিয়মিত খেলছে। কিন্তু ফলাফলের দিক থেকে বৈশ্বিক এই আসরে একেবারেই বিবর্ণ বাংলাদেশ। ২৫ ম্যাচে মাত্র ৩ জয় বাংলাদেশের।
২০১৪ সালে প্রথম আসরে শ্রীলংকা ও আয়ারল্যান্ডকে ঘরের মাঠে হারানোর সুখস্মৃতির পর চার আসরে কোনো জয় ছিল না বাংলাদেশের। ষষ্ঠ আসরে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরবর্তীতে আবার ব্যর্থতার গাড়ি চলতেই থাকে। দুই বছর পেরিয়ে সপ্তম টি২০ বিশ্বকাপে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বসছে এবারের আসর। মাঠে ভালো ক্রিকেট খেলে ইতিহাস পরিবর্তন করার চ্যালেঞ্জ নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

রোববার সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, একটা দীর্ঘ উইনলেস রোড পেরিয়ে আসছিলাম। তবে আমি এটাকে বোঝা হিসেবে দেখছি না। বরং ইতিহাস বদলে দেওয়ার একটি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি।

প্রথমবারের মতো নারীদের টি২০ বিশ্বকাপে ১২ দল অংশ নেবে। দুইটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো। সব মিলিয়ে ম্যাচ হবে ৩৩টি। ১২ জুন টুর্নামেন্ট শুরু হবে। ২৪ দিনের রোমাঞ্চকর প্রতিযোগিতা শেষে ৫ জুলাই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে ফাইনাল ম্যাচ।

বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’-তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানকে। ‘বি’ গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে, এজবাস্টনে। সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচ। একই ভেন্যুতে ভারত ও পাকিস্তানের ম্যাচ। ১৭ জুন বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। খেলা হবে হেডিংলিতে। তিন দিন পর হ্যাম্পশায়ারে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পাঁচ দিনের বড় বিরতির পর ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। এরপর ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা।

বিশ্বকাপ নিয়ে নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট জ্যোতি বলেন, প্রত্যেকবার আইসিসি ইভেন্টের আগে আমরা তেমন আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ পেতাম না। এটা আমাদের একটা কমপ্লেইন ছিল। এবার কিন্তু সেটা নেই। আমরা অনেক ম্যাচ খেলেছি, সামনে আরও ম্যাচ আছে। আমার মনে হয় টুর্নামেন্টের আগে কম্বিনেশন ঠিক করার জন্য যথেষ্ট সময় পাব।

বাংলাদেশের বড় চিন্তা বরাবরই ব্যাটিং। বিশেষ করে টি২০তে স্ট্রাইক রেট ও ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ছিল সবসময়। তবে এবার দলটি আগের চেয়ে বেশি ব্যালান্সড বলে মনে করছেন জ্যোতি। “আগে দুই-একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল ছিলাম। এখন কয়েকজন ক্রিকেটার নিয়মিত টিম পারফরম্যান্সে অবদান রাখছে। আমরা শুধু ভালো খেলতে না, ম্যাচ জিততে চাই।

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের ত্রিদেশীয় সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখছে বাংলাদেশ। ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, সঠিক কম্বিনেশন খুঁজে বের করা এবং ব্যাটারদের আত্মবিশ্বাস ফেরানো, এই তিনটিই হবে মূল লক্ষ্য।

বাংলাদেশ বিশ্বকাপ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়ায়রিয়া ফেরদৌস, তাজ নেহার।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy