দেশী ফুটবলারদের উপরই আস্থা বাফুফের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ১ জুন থেকে শুরু হবে চার জাতী ফুটবল টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে আফগানিস্তান

2026-05-24T20:44:17+00:00
2026-05-24T20:44:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডায়মন্ড জুবিলী আন্তর্জাতিক টুর্নামেন্টের দল ঘোষণা
দেশী ফুটবলারদের উপরই আস্থা বাফুফের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ২৯)
বাংলাদেশ অনুর্ধ্ব-২০ ফুটবল দল-ফাইল ছবি
X

বাংলাদেশ অনুর্ধ্ব-২০ ফুটবল দল-ফাইল ছবি

মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ১ জুন থেকে শুরু হবে চার জাতী ফুটবল টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে আফগানিস্তান ও পাকিস্তান। আর এই টুর্নামেন্টের পোশাকী নাম ডায়মন্ড জুবিলী আন্তর্জাতিক টুর্নামেন্ট। টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক দল। রোববার ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই টুর্নামেন্টকে সামনে রেখে রোববার থেকে শুরু হচ্ছে ক্যাম্প।

এই দলে প্রবাসী ফুটবলারদের যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও রোববার বাফুফের ঘোষিত দলে নেই তাদের কারও নাম। গত এপ্রিলে অনুষ্ঠিত অনুর্ধ্ব-২০ সাফে ছিলেন একাধিক প্রবাসী ফুটবলার। এবারের স্কোয়াডেও এমন কিছুই প্রত্যাশা ছিল সকলের। তবে তেমন কিছুই হয়নি। আস্থা রাখা হয়েছে স্থানীয় ফুটবলারদের উপরই। 

রোববার থেকে হোটেল হলিডে ইনে শুরু হচ্ছে তাদের ক্যাম্প। ডাক পাওয়া বেশীরভাগ ফুটবলারই ছিলেন অনূর্ধ্ব–২০ সাফ চ্যাম্পিয়নশিপ দলে। জাতীয় দলে খেলা ফুটবলারদের মধ্যে আছেন মেহেদী হাসান শ্রাবণ, আল আমিন, মজিবুর রহমান জনি, পিয়াস আহমেদ নোভারা। কোচ মারুফুল হকের অধীনে ফর্টিস ক্লাব মাঠে চলবে অনুশীলন।

বাংলাদেশ অলিম্পিক দল: মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ইসহাক আকন্দ, মোহাম্মদ আসিফ, শরিফ উদ্দিন নীরব, জাহিদ হাসান শান্ত, আলফাজ মিয়া, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, রাতুল, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, শফিউল হোসেন, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জুয়েল মিয়া, নাজিম উদ্দিন, রাব্বী হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুরশেদ আলী, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, মোহাম্মদ মানিক, মইনুল ইসলাম মইন ও প্রণয় ইনোসেন্ট মারান্ডি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy