‘চোট নিয়েই’ বিশ্বকাপে খেলেছেন বুমরাহ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আইপিএল ক্যারিয়ারে এবারই বোধহয় সবচেয়ে বাজে সময় কাটছে জাসপ্রিত বুমরাহর। প্রথম পাঁচ ম্যাচে টানা উইকেটশূন্য ছিলেন তিনি। ১০টির

2026-05-24T20:59:05+00:00
2026-05-24T20:59:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘চোট নিয়েই’ বিশ্বকাপে খেলেছেন বুমরাহ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ১৭)
জাসপ্রিত বুমরাহ।
X

জাসপ্রিত বুমরাহ।

আইপিএল ক্যারিয়ারে এবারই বোধহয় সবচেয়ে বাজে সময় কাটছে জাসপ্রিত বুমরাহর। প্রথম পাঁচ ম্যাচে টানা উইকেটশূন্য ছিলেন তিনি। ১০টির বেশি ম্যাচ খেলে ধরতে পারেননি পাঁচ শিকারও! ভারতীয় তারকা পেসারের এমন অভাবনীয় বাজে পারফরম্যান্সের পেছনের কারণ খোলাসা করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জায়াওয়ার্দেনে।

শ্রীলংকান ব্যাটিং গ্রেট জানিয়েছেন, চোট নিয়েই এবারের টি২০ বিশ্বকাপে খেলেন বুমরাহ। আইপিএলের শুরুতেও পুরোপুরি ফিট ছিলেন না তিনি। তাই আসরের শুরুর দিকে তাকে সাবধানতার সঙ্গে খেলায় মুম্বাই। পরে পুরোপুরি সেরে উঠলেও চেনা রূপে ফেরা হয়নি তার।

ভারতের বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখলেও আইপিএলে তেমন কিছুই করতে পারেননি বুমরাহ। এখন পর্যন্ত দলের হয়ে সবগুলো (১৩) ম্যাচ খেলে উইকেট নিতে পেরেছেন স্রেফ চারটি। বুমরাহর মতো একজনের নামের পাশে যা সত্যিই বেমানান। ২০১৫ সালের পর এই প্রথম আইপিএলে ওভারপ্রতি আটের বেশি (৮.৩৬) রান দিয়েছেন তিনি।

আইপিএলে ১০টির বেশি ম্যাচ খেলে আর একবারই কেবল পাঁচের বেশি উইকেট নিতে পারেনি বুমরাহ। সেটাও সেই ২০১৪ সালে, তার ক্যারিয়ারের প্রথম দিকে। সেবার ১১ ম্যাচে পাঁচ শিকার ধরেছিলেন ওভারপ্রতি ৭.৫৮ রান দিয়ে। এখন টি২০’র সেরা বোলারদের একজন বুমরাহ। ক্যারিয়ারের এই সময়ে এসে তার এমন পারফরম্যান্স নিয়ে হচ্ছে তুমুল আলোচনা-সমালোচনা।

বুমরাহর বাজে আসরটা চরম খারাপ কাটছে মুম্বাইয়েরও। এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে স্রেফ চারটি জিততে পেরেছে তারা। প্লেঅফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে পড়া দলটি পয়েন্ট টেবিলে আছে নবম স্থানে।

আসরের শেষ ম্যাচে রোববার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে মুম্বাই। আগের দিন ৩২ বছর বয়সি বুমরাহর এবারের আইপিএল খারাপ হওয়ার কারণ তুলে ধরেন জায়াওয়ার্দেনে।‘বিশ্বকাপ থেকে ফেরার পরও তার হালকা চোট ছিল, যা নিয়েই সে পুরো বিশ্বকাপ খেলেছিল। তাই ফেরার পর তাকে পর্যাপ্ত বিশ্রাম দিয়েছি। প্রথম চার-পাঁচটি ম্যাচ ছিল তার পুরোপুরি সেরে ওঠার একটি ধারাবাহিক প্রক্রিয়া, আর ওই কারণেই তার বোলিংয়ের গতি কিছুটা কম ছিল।”

‘এখন সে পূর্ণ গতিতে বোলিং করছে। গত চার-পাঁচটি ম্যাচে ভালো করেছে। তবে কেউ যখন এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যায়, তখন পরিকল্পনা বাস্তবায়নের ধার কিছুটা কমে যায়; কারণ মাঠের পারফরম্যান্সের পাশাপাশি চোটও সামলাতে হয়।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy