বাংলাদেশ ব্যাংকের সাথে সীমান্ত ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক

অর্থ-বানিজ্য

দেশে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (CMSME) অর্থায়ন কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে সীমান্ত

2026-05-24T21:01:13+00:00
2026-05-24T21:01:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ ব্যাংকের সাথে সীমান্ত ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৯:০১ পিএম   (ভিজিট : ১০৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (CMSME) অর্থায়ন কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে সীমান্ত ব্যাংক পিএলসি দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ  ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (SMESPD) অধীনে ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম এবং ‘FSFDMSME পুনঃঅর্থায়ন স্কিম-এর আওতায় এই চুক্তি সম্পাদিত হয়। 

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাবা নুরুন নাহার ।  

সীমান্ত ব্যাংক পিএলসি-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীম এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (SMESPD) এর পরিচালক জনাব নওশাদ মোস্তাফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাবা হুসনে আরা শিখা, সীমান্ত ব্যাংক পিএলসি-এর চিফ রিস্ক অফিসার জনাব মোহাম্মদ দীদারুল ইসলাম এবং এসএমই বিভাগের প্রধান জনাব মো. ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই স্কিমগুলোর আওতায় সিএমএসএমই (CMSME) গ্রাহকরা বার্ষিক মাত্র ৭% রেয়াতি (concessional) সুদে অর্থায়ন সুবিধা পাবেন। 

এর ফলে দেশব্যাপী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ও সাশ্রয়ী মূল্যে ঋণ প্রাপ্তি নিশ্চিত হবে। উদ্যোক্তাদের এই সহায়তা মূলত ক্লাস্টার-ভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তা এবং অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত সিএমএসএমই খাতগুলোর অর্থায়নে বড় ভূমিকা রাখবে, যা দেশের সামগ্রিক টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে।





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy