আজ সন্ধ্যায় হজের আনুষ্ঠানিকতা শুরু

অনলাইন ডেস্ক

ধর্ম

পবিত্র হজের আনুষ্ঠানিকতা আজ সোমবার (২৫ মে) সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। ৮ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু

2026-05-24T22:16:18+00:00
2026-05-25T09:15:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ সন্ধ্যায় হজের আনুষ্ঠানিকতা শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১০:১৬ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ৯:১৫ এএম  (ভিজিট : ৬৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা আজ সোমবার (২৫ মে) সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। ৮ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হবে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। 

এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন ১৫ লক্ষাধিক বিদেশি হজযাত্রী, যা গত বছরের মোট বিদেশি হাজির সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

গত শুক্রবার (২২ মে) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের হজ কমান্ডিং অফিসার সালেহ আল-মোরাব্বাহ জানান, চলতি বছর এখন পর্যন্ত মোট ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন বিদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

তিনি বলেন, আগামী সোমবার ৮ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের মাধ্যমে পালিত হবে হজের মূল রোকন বা প্রধান স্তম্ভ। 

আজ ও আগামীকাল আরও বিপুল সংখ্যক হজযাত্রী সৌদি আরবে পৌঁছাবেন বলেও ধারণা করা হচ্ছে।

হজকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মনসুর বিন নাসের আল-ফায়েজ পবিত্র স্থানগুলোতে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন।

মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি বলেন, হাজিদের নিরাপত্তা ও সেবায় সংশ্লিষ্ট বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

তিনি আরও জানান, এ বছর বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক সংস্থার মধ্যে চমৎকার সমন্বয় রয়েছে। ফলে আল্লাহর মেহমানরা স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে হজের ইবাদত সম্পন্ন করতে পারবেন।

উল্লেখ্য, ২০২৫ সালে মোট ১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জন ধর্মপ্রাণ মুসলিম হজ পালন করেছিলেন। এর মধ্যে সৌদি আরবের বাইরে থেকে আসা হজযাত্রীর সংখ্যা ছিল ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। 

এবার হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই সেই সংখ্যা অতিক্রম করায় ধারণা করা হচ্ছে, এবারের হজ আয়োজন গত বছরের তুলনায় আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা






Loading...
Loading...


ধর্ম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy