মেট্রো ভাড়ায় আজ থেকে বিশেষ সুবিধা পাচ্ছেন বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধীরা

বুলেটিন ডেস্ক

জাতীয়

সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য মেট্রোরেলে২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড

2026-05-25T15:27:12+00:00
2026-05-25T15:36:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেট্রো ভাড়ায় আজ থেকে বিশেষ সুবিধা পাচ্ছেন বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধীরা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৩:২৭ পিএম  আপডেট: ২৫.০৫.২০২৬ ৩:৩৬ পিএম  (ভিজিট : ৩১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে এ বিশেষ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীসেবার অংশ হিসেবে জনকল্যাণমূলক এ উদ্যোগ নেওয়া হয়েছে।

৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রীরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র দেখিয়ে একই হারে ভাড়া ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy