প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:৫৮ পিএম আপডেট: ২৫.০৫.২০২৬ ৬:২৮ পিএম (ভিজিট : ৪৭৫)

X
ন্যায়বিচার নিশ্চিতে আসামিপক্ষের জন্যও আইনজীবী নিয়োগ
শিশু রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিতে এবার আসামিপক্ষের জন্যও রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
জারি করা আদেশ অনুযায়ী, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রামিসা হত্যা মামলায় আসামিপক্ষের মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স ল’ইয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পল্লবী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের হওয়া এ মামলার বিচার কার্যক্রম বর্তমানে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চলবে।