ক্যাবরেরা অধ্যায় ভুলে ইউরোপে খেলার রোমাঞ্চ জামালের

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সান মারিনোর বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্পে

2026-05-25T20:15:17+00:00
2026-05-25T20:15:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্যাবরেরা অধ্যায় ভুলে ইউরোপে খেলার রোমাঞ্চ জামালের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ২৬)
ম্যানেজার আমের খানের সঙ্গে ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
X

ম্যানেজার আমের খানের সঙ্গে ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

সান মারিনোর বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প।  ক্যাম্পে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলার রোমাঞ্চের পাশাপাশি নতুন কোচের অধীনে নিজেকে নতুনভাবে প্রমাণের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। সাবেক কোচ হাভিয়ের ক্যাবরেরার অধীনে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার আক্ষেপ ভুলে নতুন শুরুতে নিজের সেরাটা দিতে চান এই মিডফিল্ডার।

ইউরোপে খেলার অভিজ্ঞতা নিয়ে জামাল বেশ উচ্ছ্বসিত। দলের প্রত্যাশা সম্পর্কে তিনি জানান, স্কোয়াড অনেক শক্তিশালী হওয়ায় তাদের প্রত্যাশাও অনেক বেশি। এশিয়ার তুলনায় ইউরোপের আবহাওয়া এবং জলবায়ু সম্পূর্ণ ভিন্ন হওয়ায় সেখানে মানিয়ে নেওয়ার বিষয়টি দলের জন্য নতুন অভিজ্ঞতার জন্ম দেবে। সেখানে গিয়ে পরিবেশের সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হবে, সেটি একটি বড় বিষয়। তবে সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনের এই ম্যাচটি নিয়ে দলের সবাই বেশ রোমাঞ্চিত বলে জানান অধিনায়ক। 

তিনি বলেন, ‘প্রত্যাশা তো অনেক উঁচুতে। কারণ আমি জানি আমাদের স্কোয়াড অনেক ভালো, অনেক শক্তিশালী। আর এবারই প্রথম আমরা ইউরোপে গিয়ে খেলব। তাই অনুভূতি একটু আলাদা হবে, কারণ সেখানকার আবহাওয়া এশিয়ার চেয়ে আলাদা। সেখানে গেলে কীভাবে মানিতে নিতে হবে, সেটা আমরা খুঁজে বের করবো। তবে এটা আলাদা একটা ম্যাচ হবে। আমরা রোমাঞ্চিত।’

বড় ম্যাচের আগে নতুন কোচের প্রস্তুতির জন্য সময় কম পাওয়া প্রসঙ্গেও কথা বলেছেন জামাল। গত ২৩ মে ঘরোয়া লিগ শেষ হওয়ায় খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন ছিল। মূলত লিগের কারণেই আগে ক্যাম্প শুরু করা সম্ভব হয়নি বলে জানান তিনি। নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগার বিষয়টি স্বাভাবিক উল্লেখ করে জামাল বলেন, আজই নতুন কোচের সঙ্গে তার প্রথমবার দেখা ও আলাপ হবে।

সাবেক কোচ কাবরেরার মেয়াদে নিজের খেলার পর্যাপ্ত সুযোগ না পাওয়া নিয়ে বেশ খোলামেলা উত্তর দিয়েছেন জামাল ভূঁইয়া। কাবরেরা যে তাকে খুব একটা পছন্দ করতেন না বা দলে প্রাধান্য দিতেন না, সেটি সবাই জানত বলে মন্তব্য করেন তিনি। তবে সেই অতীত ভুলে নতুন কোচের অধীনে নতুন উদ্যমে শুরু করতে চান জামাল। 

তিনি বলেন, ‘আমি আশা করি... নতুন কোচ, নতুন শুরু। আগের কোচ (কাবরেরা) আমাকে ঠিক পছন্দ করতেন না। এটা সবাই জানতো, সবাই জানে। আশা করি নতুন কোচ, নতুন শুরু, সবকিছু নতুন। সো ওইখানে আমি আমার সেরাটা দেবো।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy