প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:২৭ পিএম (ভিজিট : ২২)

X
সংগৃহীত ছবি
টমাস ডুলির হাত ধরে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই। আর এই ম্যাচকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি ক্যাম্পে নেমে পড়ছেন ফুটবলাররা। সোমবার বিকালে নতুন হেড কোচ থমাস ডুলির অধীনে প্রথমবারের মতো ঘাম ঝরাবে বাংলাদেশ দল।
আর এই অনুশীলন সেশনের মধ্য দিয়েই মূলত ডুলি যুগের আনুষ্ঠানিক পথচলা শুরু হতে যাচ্ছে। নতুন কোচের কৌশল ও দর্শনের সঙ্গে মানিয়ে নিতে খেলোয়াড়দের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। দলের প্রধান কোচের পাশাপাশি সহকারী কোচ হিসেবেও এবার নতুন বিদেশি মুখ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতালিয়ান-কানাডিয়ান নাগরিক মার্ক ব্রুনোকে এই পদে আনা হয়েছে।
রোববার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। ইতোমধ্যেই ব্রুনো টিম হোটেলে গিয়ে অবস্থান করছেন। জাতীয় দলের সহকারী কোচের পদটি নিয়ে বেশ কিছুদিন ধরেই দেশের ক্রীড়ামোদীদের মধ্যে নানা আলোচনা চলছিল। বিদায়ী কোচ হাভিয়ের কাবরেরার অধীনে টানা চার বছর সহকারী হিসেবে কাজ করেছেন সাবেক অধিনায়ক হাসান আল মামুন।
কাবরেরা চলে যাওয়ার পর ফুটবল সমর্থকদের জোরালো দাবি ছিল হয় মামুনকে বিদায় করা হোক, নয়তো একজন মানসম্মত বিদেশি সহকারী কোচ নিয়োগ দেওয়া হোক। বাফুফে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মূলত নতুন হেড কোচ থমাস ডুলির বিশেষ চাহিদা ও নির্দেশনা মেনেই মার্ক ব্রুনোকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে।