হামজা-শমিতদের নিয়ে বাংলাদেশ দলে নতুন মুখ স্বাধীন

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ। সেই ম্যাচ লক্ষ্য করে সোমবার হামজা-শমিতদের নিয়ে বাংলাদেশের প্রাথমিক

2026-05-25T21:45:48+00:00
2026-05-25T21:45:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হামজা-শমিতদের নিয়ে বাংলাদেশ দলে নতুন মুখ স্বাধীন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:৪৫ পিএম   (ভিজিট : ২৮)
দলে রয়েছেন হামজা ও শমিত।
X

দলে রয়েছেন হামজা ও শমিত।

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ। সেই ম্যাচ লক্ষ্য করে সোমবার হামজা-শমিতদের নিয়ে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ক্যাম্প। নতুন কোচ থমাস ডুলির অধীনে বিকালে কিংস অ্যারেনাতে প্রথম অনুশীলন সেশন হওয়ার কথা।

বাফুফে সোমবার সকালে ৩০ জনের স্কোয়াড প্রকাশ করেছে। কাবরেরার বিদায়ের পর জিকোর জাতীয় দলের দরজা আবার খুলেছে। ৩২ মাস পর জায়গা হলো তার। এছাড়া দলে নতুন মুখ হিসেবে রয়েছেন পিডাব্লিউডির মিনহাজুল করিম স্বাধীন। 

বাংলাদেশ দলের অন্যতম অস্ত্র হামজা চৌধুরী ও শমিত সোম ঢাকায় আসবেন না। ইংল্যান্ড থেকে সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেবেন। বাফুফে বাংলাদেশ দলে নতুন সহকারী কোচ হিসেবে ইতালিয়ান-কানাডিয়ান নাগরিক মার্ক ব্রুনোকে নিয়োগ দিয়েছে। গতকাল রাতে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। তিনিও টিম হোটেলে অবস্থান করছেন। 

বাংলাদেশের প্রাথমিক দল : গোলকিপার: মিতুল মারমা, মো. সুজন হোসেন, আনিসুর রহমান। ডিফেন্ডার: তারিক রায়হান কাজী, তপু বর্মন, মো. শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, জায়ান আহমেদ, মো. তাজ উদ্দিন, মো. রহমত মিয়া, মো. আব্দুল্লাহ ওমর, মো. শাকিল হোসেন, মো. ইশা ফয়সাল, এস এম মঞ্জুরুল রহমান। মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানী শাহ। ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, মো. শাহরিয়ার ইমন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মো. মিনহাজুল করিম স্বাধীন এবং মো. রফিকুল ইসলাম।

 






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy