বিশ্বকাপের আগে চোট শঙ্কায় মাঠ ছাড়লেন মেসি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ফুটবল বিশ্বকাপের আর বেশি দেরি নেই। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আর্জেন্টিনার দুশ্চিন্তা বাড়িয়েছেন লিওনেল মেসি। কারণ,

2026-05-25T22:02:52+00:00
2026-05-25T22:02:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের আগে চোট শঙ্কায় মাঠ ছাড়লেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:০২ পিএম   (ভিজিট : ৪২)
লিওনেল মেসি
X

লিওনেল মেসি

ফুটবল বিশ্বকাপের আর বেশি দেরি নেই। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আর্জেন্টিনার দুশ্চিন্তা বাড়িয়েছেন লিওনেল মেসি। কারণ, মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে ম্যাচ শেষ হওয়ার আগেই চোট শঙ্কায় মাঠ ছাড়তে হয়েছে তাকে।

ফিলাডেলফিয়ার বিপক্ষে মায়ামির বৃষ্টিভেজা নু স্টেডিয়ামে ম্যাচের ৭৩তম মিনিটে বদলি হন মেসি। মাঠ ছাড়ার আগে তাকে বাঁ পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা যায় এবং তিনিই কোচিং স্টাফকে বদলির ইঙ্গিত দেন তখন। ৩৮ বছর বয়সি এই ফরোয়ার্ড মাঠ ছাড়ার পর স্বাভাবিকভাবেই হাঁটছিলেন। সরাসরি টানেলে চলে যান তিনি। পরে ম্যাচটি ৬-৪ গোলে জেতে ইন্টার মায়ামি।

গত কয়েক বছরে হ্যামস্ট্রিং সমস্যার কারণে মেসিকে কয়েক দফা মাঠের বাইরে থাকতে হয়েছে। চলতি বছরের শুরুতে মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতির কিছু অংশও মিস করেন তিনি। তবে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার বড় ধরনের কোনো চোট আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হয়ে আসতে পারে। কারণ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। রবিবারের ম্যাচটি ছিল বিশ্বকাপের আগে ইন্টার মায়ামির শেষ ম্যাচ।

ইন্টার মায়ামির কোচ গুইলের্মো হোয়োস ম্যাচ শেষে বলেছেন, মেসির চোটের অবস্থা সম্পর্কে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে মাঠের অবস্থা বিবেচনায় তাকে সতর্কতামূলকভাবে তুলে নেওয়া হয়েছে বলে জানান তিনি, ‘এখনও পর্যন্ত আমাদের হাতে কোনো মেডিক্যাল রিপোর্ট আসেনি। খুব শিগগিরই সেটা পাওয়া যাবে।’

তিনি আরও জানান, ‘আসলে সে ক্লান্তিতে ভুগছিল। মাঠ ভারী ছিল। এমন পরিস্থিতিতে ঝুঁকি না নেওয়াই স্বাভাবিক সিদ্ধান্ত।’

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ম্যাচের চাপ সতর্কভাবে সামলাচ্ছেন মেসি। ব্যস্ত সূচির সময় তাকে একাধিক ম্যাচে বিশ্রামও দেওয়া হয়েছে। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে বিশ্বকাপ শুরু হবে। পাঁচ দিন পর কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
 
আগামী সপ্তাহে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। এরপর দলটি যুক্তরাষ্ট্রে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে। ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার জায়ান্টরা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy