ম্যাচ চলাকালে মাঠেই মৃত্যু ভারতীয় পেসারের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ভারতের ঘরোয়া ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ খেলতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক কর্ণাটক ক্রিকেটার

2026-05-25T22:07:19+00:00
2026-05-25T22:07:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ম্যাচ চলাকালে মাঠেই মৃত্যু ভারতীয় পেসারের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:০৭ পিএম   (ভিজিট : ১০৩)
কর্ণাটক ক্রিকেটার এস এল অক্ষয়
X

কর্ণাটক ক্রিকেটার এস এল অক্ষয়

ভারতের ঘরোয়া ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ খেলতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক কর্ণাটক ক্রিকেটার এস এল অক্ষয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

রোববার বেঙ্গালুরুর কেআর পুরম এলাকায় একটি তৃতীয় বিভাগ ক্রিকেট ম্যাচ খেলছিলেন অক্ষয়। ফিল্ডিং করার সময় হঠাৎ বুকের ব্যথার অভিযোগ করেন তিনি। পরে দ্রুত তাকে কাছের হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

শিবমোগার বাসিন্দা অক্ষয় একসময় কর্ণাটকের হয়ে রঞ্জি ট্রফি খেলেছিলেন। এছাড়া তিনি কর্ণাটক প্রিমিয়ার লিগেও অংশ নিয়েছিলেন।

এক বিবৃতিতে কর্ণাটক রাজ্য ক্রিকেট ক্রিকেট অ্যাসোসিয়েমন জানিয়েছে, খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন অক্ষয়। তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy