২৫ বলেই বৈভব সূর্যবংশীর সেঞ্চুরি!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বৈভব সূর্যবংশীকে বলা হয় ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক। তবে ব্যাট হাতে যেভাবে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছেন, তাতে অচিরেই

2026-05-25T22:09:59+00:00
2026-05-25T22:09:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
২৫ বলেই বৈভব সূর্যবংশীর সেঞ্চুরি!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:০৯ পিএম   (ভিজিট : ১৩৬)
বৈভব সূর্যবংশী।
X

বৈভব সূর্যবংশী।

বৈভব সূর্যবংশীকে বলা হয় ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক। তবে ব্যাট হাতে যেভাবে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছেন, তাতে অচিরেই যে বিশ্ব ক্রিকেটের বিস্ময় হয়ে উঠবেন; সেটিরই যেন আভাস দিলেন।
আইপিএলে আলো ছড়াতে থাকা সূর্যবংশী এবার ৫০ বলের চ্যালেঞ্জ নিয়ে ২৫ বলেই করলেন সেঞ্চুরি! ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনের জনপ্রিয় ইউটিউব চ্যানেল শো দ্য সুইচে হাজির হয়ে এই কীর্তি গড়েছেন বাঁহাতি বিস্ফোরক ব্যাটার। 

পিটারসেন সূর্যবংশীকে ৫০ বলে ১০০ রান করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তবে মাঠের চারপাশে ছক্কার বৃষ্টি নামিয়ে মাত্র ২৫ বলেই সেঞ্চুরি পূরণ করেন ১৫ বছর বয়সী এই কিশোর। অবশ্য পিটারসেনের দ্য সুইচ শোতে এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নয়।

এর আগে ভারতের ওয়ানডে দলের মিডল অর্ডার ব্যাটার ও আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার মাত্র ২২ বলে সেঞ্চুরি করেন। ২৮ বলে সেঞ্চুরি করে তালিকার তিনে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ক্রিস গেইলের। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইউনিভার্স বসখ্যাত এই ক্যারিবীয় ব্যাটিং দানব।

পিটারসেন যখন গেইলের ১৭৫ রানের কথা মনে করিয়ে দেন, তখন আত্মবিশ্বাসী সূর্যবংশী উত্তর দেন, ‘হ্যাঁ, আমি গেইলের ওই রেকর্ডটি ভেঙে টি-টোয়েন্টিতে ২০০ রান করতে চাই। কোনো ম্যাচে যদি আমি পুরো ২০ ওভার ব্যাটিং করার সুযোগ পাই, তাহলে আমি নিশ্চিতভাবেই গেইলের রেকর্ড ভেঙে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হব।’

এবারের আইপিএলে রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষ পাঁচে আছেন সূর্যবংশী। আর যে স্ট্রাইক রেটের কারণে তিনি বোলারদের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছেন, সেটিতে তার ধারেকাছেও (২৩২.২৭) কেউ নেই।   সূর্যবংশীর দুর্দান্ত ব্যাটিং রাজস্থান রয়্যালসকে আইপিএলের প্লে-অফে তুলতে বড় ভূমিকা রেখেছে।

আগামী বুধবার এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে সূর্যবংশীর রাজস্থান।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy