চার বছরে ৩ বার গোল্ডেন বুট জিতলেন হাল্যান্ড

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

টানা দ্বিতীয় মৌসুমে দলের লিগ শিরোপা পুনরুদ্ধারের আশা পূরণ হয়নি। তবে, নিজের কাজটা বেশ ভালোই করেছেন আর্লিং হাল্যান্ড।

2026-05-25T22:17:49+00:00
2026-05-25T22:17:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চার বছরে ৩ বার গোল্ডেন বুট জিতলেন হাল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:১৭ পিএম   (ভিজিট : ১০৭)
: ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে আর্লিং হাল্যান্ড।
X

: ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে আর্লিং হাল্যান্ড।


টানা দ্বিতীয় মৌসুমে দলের লিগ শিরোপা পুনরুদ্ধারের আশা পূরণ হয়নি। তবে, নিজের কাজটা বেশ ভালোই করেছেন আর্লিং হাল্যান্ড। অনেকের চোখে হয়তো তার এবারের পারফরম্যান্স প্রত্যাশার পুরোটা পূরণ করতে পারেনি; কিন্তু আরও একবার প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয় করেছেন ম্যানচেস্টার সিটি তারকা।

শেষের আগের রাউন্ডে বোর্নমাউথের মাঠে সিটি পয়েন্ট হারালে আর্সেনালের শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়। ওই ম্যাচেও শেষ দিকে দারুণ একটি গোল করে ১-১ সমতা টানেন হাল্যান্ড।

এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৭ গোল করেছেন হাল্যান্ড। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো প্রতিযোগিতাটিতে আসরের সর্বোচ্চ গোলদাতা হলেন নরওয়ের স্ট্রাইকার। ২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দিয়ে প্রথম মৌসুমে গোলের বন্য বইয়ে দেন হলান্ড। প্রিমিয়ার লিগে ৩৬ গোল করে জিতে নেন গোল্ডেন বুট। পরের মৌসুমে ২৭ গোল করে পুরস্কারটি জয় করেন তিনি।

এবার দ্বিতীয় সর্বোচ্চ ২২ গোল করেছেন ব্রেন্টফোর্ডের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগো চিয়াগো। আর হলান্ডের ক্লাব সতীর্থ অ্যান্টোয়ান সেমেনিও ১৭ গোল করে আছেন তালিকায় তৃতীয় স্থানে, বোর্নমাউথে মৌসুম শুরু করে জানুয়ারিতে সিটিতে যোগ দেন তিনি। তিনবার গোল্ডেন বুট জিতে হলান্ড পাশে বসেছেন অ্যালান শিয়েরার ও হ্যারি কেইনের পাশে।

ফরাসি গ্রেট থিয়েরি অঁরি ও লিভারপুল থেকে এবার বিদায় নেওয়া মিশরের তারকা মোহামেদ সালাহ কেবল হাল্যান্ডের চেয়ে বেশিবার (চারবার করে) এই গোল্ডেন বুট জিতেছেন। সালাহ প্রিমিয়ার লিগে আর না খেলার কথা বলায় আগামীতে রেকর্ডটি ছোঁয়ার এমনকি নিজের করে নেওয়ার অনেক সময় ২৫ বছর বয়সি হলান্ডের সামনে।

প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৩২ ম্যাচ খেলে ১১২টি গোল করেছেন হলান্ড। এই প্রতিযোহিগতায় দ্রুততম গোলের সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি, ১১১ ম্যাচে; আগের রেকর্ডধারী শিয়েরারের চেয়ে ১৩ ম্যাচ কম খেলে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy