প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:২৬ পিএম আপডেট: ২৭.০৫.২০২৬ ১২:৪৩ পিএম (ভিজিট : ১০৪)

X
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁ সদর উপজেলারসহ সারা দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শাহীন মাহমুদ।
তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন ও ইংরেজি The Daily Business Times এর নওগাঁ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রুহুল আমিনের, ঈদুল আজহাকে ঘিরে এক প্রশ্নের উত্তরে সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শাহীন মাহমুদ এসব কথা বলেন, আত্মত্যাগ এবং মহান আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে এই পবিত্র ঈদুল আযহা। কুরবানির এই ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ যেন আমাদের কোরবানি”কে কবুল করে। পবিত্র ঈদুল আজহার খুঁশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন আমরা দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। ঈদুল আজহার শিক্ষা থেকে মনের পশুকে কোরবানি দিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়,সাম্য,ঐক্য,ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
তিনি আরও বলেন, আমাদের নওগাঁ সদরে যারা ধনী ব্যক্তি রয়েছেন আসুন আমরা সবাই মিলে এ উপজেলার অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়ে এটা প্রমাণ করে দিতে হবে যে, নওগাঁ ও নওগাঁর মানুষ একে অপরের দুঃখ কষ্টে এগিয়ে আসে। এখানে ধনী গরীবের কোন ভেদাভেদ নেই। এখানে আমাদের একটিই পরিচয় আমরা মহান আল্লাহ পাক এর সৃষ্টি মানুষ মাত্র। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।