প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৫:৪৫ পিএম (ভিজিট : ৭০)

X
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির আশায় তার প্রিয় পশু কোরবানি করবেন। ঈদুল আজহার এই দিনে আবহাওয়া কেমন থাকবেন তা জানিয়েছে আবহাওয়া অফিস।
এক বার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদুল আজহার দিন সারাদেশেই বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
বার্তায় জানানো হয়েছে, ওই দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
ঈদের দিন: ঈদের দিন বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতির দিকে থাকবে।
ঈদের পরের দিন: ঈদের পরের দিন শুক্রবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেইসাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।