ছয় দিনে যমুনা সেতুতে টোল আদায় ২০ কোটি ৪১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

অর্থ-বানিজ্য

ছয় দিনে যমুনা সেতুতে ২০ কোটি ৪১ লাখ টাকা টোল আদায়ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আজ বৃহস্পতিবার

2026-05-28T11:12:02+00:00
2026-05-28T11:12:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছয় দিনে যমুনা সেতুতে টোল আদায় ২০ কোটি ৪১ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১১:১২ এএম   (ভিজিট : ১১৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি



ছয় দিনে যমুনা সেতুতে ২০ কোটি ৪১ লাখ টাকা টোল আদায়
ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আজ বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে গত কয়েকদিন ধরে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের চাপ ছিল যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে। ঈদযাত্রার পুরো সময়ে যানবাহনের ব্যাপক চাপ সামলে ছয় দিনে যমুনা সেতু থেকে ২০ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।



যমুনা সেতু সাইট অফিস ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দৈনিক টোল আদায়ের তথ্য সূত্রে জানা গেছে, ঈদযাত্রার প্রথম দিন শুক্রবার (২২ মে) থেকে বুধবার (২৭ মে) পর্যন্ত ছয় দিনে যমুনা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ২ লাখ ৬২ হাজার ৯০৮টি যানবাহন পারাপার হয়েছে। একই সময়ে মোট টোল আদায় হয়েছে ২০ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৫৫০ টাকা।

সর্বশেষ বুধবার (২৭ মে) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ৩২ হাজার ৯০৭টি এবং পশ্চিম প্রান্ত দিয়ে ১২ হাজার ৯৮৬টি যানবাহন পারাপার হয়েছে। দুই প্রান্ত মিলিয়ে ওইদিন মোট ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন সেতুটি ব্যবহার করে। এ সময় টোল আদায় হয় ৩ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা।

এর আগে, মঙ্গলবার (২৬ মে) ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত দিয়ে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়। ওইদিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০ টাকা। সোমবার (২৫ মে) পারাপার হয়েছিল ৫৩ হাজার ২৪৬টি যানবাহন এবং টোল আদায় হয় ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা


রোববার (২৪ মে) ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয় ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা। শনিবার (২৩ মে) ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। আর ঈদযাত্রার প্রথম দিন শুক্রবার (২২ মে) সেতু ব্যবহার করে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন। ওইদিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।

ঈদযাত্রার ব্যস্ততম সময়েও যমুনা সেতুর পশ্চিম পাড় তথা সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ সময়ের বড় ধরনের যানজট খুব কম দেখা গেছে। চারলেন মহাসড়ক ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু থাকায় অতিরিক্ত যানবাহনের চাপও সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা 





Loading...
Loading...


অর্থ-বানিজ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy