পাগলি জন্ম দিলো ফুটফুটে পুত্রসন্তান, বাবা কে?

কালকিনি প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা নামক স্থানে এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে এক নবজাতকের জন্ম দিয়েছেন।আজ শুক্রবার (২৯

2026-05-29T14:09:01+00:00
2026-05-29T14:09:01+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
পাগলি জন্ম দিলো ফুটফুটে পুত্রসন্তান, বাবা কে?
কালকিনি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ২:০৯ পিএম   (ভিজিট : ৯৯)
এ ঘটনায় এলাকায় সৃহয়েছে চাঞ্চল্য
X

এ ঘটনায় এলাকায় সৃহয়েছে চাঞ্চল্য

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা নামক স্থানে এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে এক নবজাতকের জন্ম দিয়েছেন। 

আজ শুক্রবার (২৯ মে) ভোররাতে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই নারী কালকিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। শুক্রবার ভোররাতে তার প্রসববেদনা উঠলে ভূরঘাটা এলাকার কয়েকজন স্থানীয় নারী এগিয়ে আসেন এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তাদের সহযোগিতায় ওই নারী একটি পুত্রসন্তান জন্ম দেন। 

খবর পেয়ে আজ সকাল থেকেই স্থানীয় লোকজন এসে মা ও নবজাতকের খোঁজখবর নেন। তবে নবজাতকের বাবার পরিচয় সম্পর্কে কেউ কোনো তথ্য জানাতে পারেননি।

খবর পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ নেয় স্থানীয় উপজেলা প্রশাসন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন জানান, বিষয়টি জানার পরপরই প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতককে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন। তাদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের খরচ প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। তাদের সার্বিক নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy