শিবপুরে প্রাইভেটকার ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার

2026-05-30T17:20:51+00:00
2026-05-30T17:27:12+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শিবপুরে প্রাইভেটকার ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ৫:২০ পিএম  আপডেট: ৩০.০৫.২০২৬ ৫:২৭ পিএম  (ভিজিট : ৯৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে ইটাখোলা- মনোহরদী সড়কের উপজেলার আশ্রাফপুর এলাকার কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন শিবপুর উপজেলার সাতপাড়া গ্রামের আল- আমিন শেখের ছেলে জুনায়েদ শেখ (১৩) ও  একই থানার লাকুশী গ্রামের খোরশেদ শেখের ছেলে রুবেল শেখ (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি  বিভাটেক মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ভিবাটেক চালক মোঃ রুবেল শেখ ও যাত্রী মোঃ জুনাইদ শেখ (১১) ও তার মা  মাহফুজা গুরুতর ভাবে আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোঃ জুনাইদ শেখ কে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন এবং মোঃ রুবেল শেখ কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শিবপুর থানাধীন বড়ইতলা নামক স্থানে পথিমধ্যে মৃত্যুবরণ করেন। জুনাইদ শেখ এর মা  মাহফুজাও চিকিৎসাধীন। দুর্ঘটনায় গাড়ীটি দুমড়েমুচড়ে গেছে এবং গাড়ীতে কাউকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রক্ষিতে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy