রাজাপুরে যুবদল নেতাকে ছাত্রদল নেতার মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবদলের প্রস্তাবিত কমিটির সভাপতি মোঃ ইউসুফকে ছাত্রদলের উপজেলা সদস্য সচিব

2026-05-31T15:24:29+00:00
2026-05-31T15:24:29+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
রাজাপুরে যুবদল নেতাকে ছাত্রদল নেতার মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৩:২৪ পিএম   (ভিজিট : ৫৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবদলের প্রস্তাবিত কমিটির সভাপতি মোঃ ইউসুফকে ছাত্রদলের উপজেলা সদস্য সচিব রফিকের মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ মে দুপুর ১১ টায় রাজাপুর প্রেসক্লাবে বিভিন্ন ইউনিটের যুবদলের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ইউসুফের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে সাংবাদিকদের শোনান যুবদলের মোঃ চুন্নু।

লিখিত বক্তব্যে তারা মোঃ রফিক এর কমিটি পাওয়ার পর থেকে করা বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। এর মধ্যে, নিজ কমিটির আহবায়ককে মারধর, যুবদলের উপজেলা কমিটির সদস্যকে মারধর, চাঁদাবাদি, দখল বানিজ্য, মাদক কেলেঙ্কারি, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কমিটির পদ বিক্রি সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। 

অভিযুক্ত উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম মৃধা তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, “আমার আত্মীয়র সাথে তাল নিয়ে কথা কাটাকাটি হয়েছিলো যা আমি নিজে গিয়ে সমাধান করেছি। এখন কারো পরামর্শে এগুলো করলে আমার বলার কিছু নেই।”

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলী হাসান বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত আমার জানানেই, আপনার মাধ্যমেই জানলাম। তবে এরকম ঘটনা তদন্ত করে সত্যতা পেলে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy