আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো স্বপ্নসারথী

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো স্বপ্নসারথী নামের এক অরাজনৈতিক সংগঠন। স্বপ্নসারথী আটোয়ারীর সভাপতি আহত জুলাইযোদ্ধা মোঃ

2026-05-31T15:35:13+00:00
2026-05-31T15:35:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো স্বপ্নসারথী
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৩:৩৫ পিএম   (ভিজিট : ১০৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো স্বপ্নসারথী নামের এক অরাজনৈতিক সংগঠন। স্বপ্নসারথী আটোয়ারীর সভাপতি আহত জুলাইযোদ্ধা মোঃ নাঈম উদ্দীন রাব্বুর সভাপতিত্বে রবিবার (৩১ মে) দুপুরে পরিষদের হলরুমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অত্র উপজেলা হতে দেশের বিভিন্ন ম্যাডিকেল কলেজ, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৩৭ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবীর, ওসি মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা এবং ছাত্রদলের সদস্য সচিব বজলার রহমান সুমন। 

শিক্ষার্থী মুহাম্মদ মোক্তারুল ইসলাম মীম ও মোঃ নেওয়াজ শরীফের যৌথ সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন শিক্ষার্থী স্নেহা, আর্নিকা তাবাসসুম, ফজলে রাব্বী, কানন, মাহফুজ আহমেদ, সজীব অধিকারী, আফিয়া ও খোকন। আলোচনা শেষে উপজেলার গর্বিত শিক্ষার্থীদের হাতে সম্মামনা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy