পাঁচ গোলের জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু দক্ষিণ কোরিয়ার

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনার মুখে ছিলেন সন হিউং-মিন। তবে বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে জোড়া গোল

2026-05-31T19:43:47+00:00
2026-05-31T19:43:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাঁচ গোলের জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু দক্ষিণ কোরিয়ার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ২৬)
গোলদাতা সনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার অন্যদের উল্লাস।
X

গোলদাতা সনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার অন্যদের উল্লাস।

সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স নিয়ে বেশ সমালোচনার মুখে ছিলেন সন হিউং-মিন। তবে বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে জোড়া গোল করে জবাবটা ভালোমতোই দিলেন তিনি। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে উড়িয়ে দক্ষিণ কোরিয়াও শেষ ধাপের প্রস্তুতি পর্বের শুরুটা দারুণ করল। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে এশিয়ার দলটি।

সনের জোড়া গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় দক্ষিণ কোরিয়া। ৪০তম মিনিটে কাছ থেকে দলকে এগিয়ে নেওয়ার তিন মিনিট পর, সফল স্পট কিকে ব্যবধান বাড়ান তিনি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন বদলি নামা চো গুয়ে-সাং, তার দুই গোলের মাঝে আরেকটি পেনাল্টি থেকে দলের চতুর্থ গোলটি করেন হোয়াং হি-চান।

গত মার্চে কোত দি ভোয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছিল তারা, তাই বিশ্বকাপের আগে জয়ে ফেরাটা খুব দরকার ছিল দলটির। একইভাবে লস এঞ্জেলস এফসির হয়ে চলতি মৌসুমে এখনও গোল না পাওয়ায় সনের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠছিল। জোড়া গোল করে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড জানান দিলেন, পথেই আছেন তিনি,‘ আমার মনে হয়, মার্চে দুটি ম্যাচ হারার পর, আমাদের আত্মবিশ্বাস কিছুটা কমেছিল। এই জয়কে ভিত্তি করে আমরা সামনে এগিয়ে যাব এবং মোমেন্টাম ধরে রাখব।’

ফিফা র‌্যাঙ্কিংয়ের ১০২তম দল ত্রিনিদাদের বিপক্ষে ২৫ নম্বর দক্ষিণ কোরিয়ার জয়টা প্রত্যাশিতই। কিন্তু সন ওভাবে ভাবতে চান না। তার মতে, জয় সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ যেই হোক না কেন, ৫-০ গোলে জেতা কখনোই সহজ নয়। তাই আশা করি, (এই দলের বিপক্ষে) আমরা তো জিতবই, লোকজন বিষয়টা এভাবে দেখবে না। খেলোয়াড়দের কৃতিত্ব প্রাপ্য এবং আমি মনে করি, আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy