পদ্মা ও যমুনা সেতুর সুব্যবস্থাপনায় ঈদযাত্রা ছিল শান্তিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুসারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি ও মাননীয় প্রতিমন্ত্রী জনাব

2026-05-31T19:48:24+00:00
2026-05-31T19:48:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পদ্মা ও যমুনা সেতুর সুব্যবস্থাপনায় ঈদযাত্রা ছিল শান্তিপূর্ণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৪৭)
পদ্মা ও যমুনা সেতুর সুব্যবস্থাপনায় ঈদযাত্রা ছিল শান্তিপূর্ণ
X

পদ্মা ও যমুনা সেতুর সুব্যবস্থাপনায় ঈদযাত্রা ছিল শান্তিপূর্ণ

প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুসারে সড়ক পরিবহন ও সেতু  মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি ও মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: রাজিব আহসান এমপি-এর দূরদর্শী নেতৃত্বে এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ-এর সার্বক্ষণিক তত্বাবধানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু ও যমুনা সেতু ব্যবহার করে ঈদ উদযাপন করে কর্মব্যস্ত ঘরমুখো মানুষ নিরাপদ ও নির্বিঘ্নে সেতু পারাপার করে কর্মস্থলে ফিরছেন।

ঈদুল আযহার ঈদযাত্রা উপলক্ষ্যে এক বিবৃতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করেন। এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রীও ঈদযাত্রায় সার্বক্ষণিক মনিটরিং করেন।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে ২১-৩০ মে ২০২৬ তারিখ পর্যন্ত ১০ দিনে ৩ লক্ষ ১৮ হাজার ৫১৫ টি যানবাহন পারাপার হয়েছে এবং মোট টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লক্ষ ৯৫ হাজার ৯০০ টাকা। 

একইভাবে যমুনা সেতুতে ২১-৩০ মে ২০২৬ তারিখ পর্যন্ত ১০ দিনে ৩ লক্ষ ৬১ হাজার ৪৮২টি যানবাহন পারাপার হয়েছে এবং মোট টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লক্ষ ৫৪ হাজার ৯০০ টাকা। বিগত বছরগুলোর তুলনায় এবছর যানবাহনের চাপ বেশি থাকলেও এই বছর বড় কোন দুর্ঘটনা বা বড় ধরণের যানজট পরিলক্ষিত হয়নি। এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা এবং দক্ষতার প্রতিফলন।

এই গৌরবময় অর্জনের পেছনে যাঁদের নিরবচ্ছিন্ন পরিশ্রম ও নিষ্ঠা রয়েছে—তাঁদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী-এর প্রাজ্ঞ নেতৃত্ব এবং সেতু সচিব সচিবের সার্বক্ষণিক তত্বাবধান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দের পেশাদারিত্ব, স্থানীয় প্রশাসন,পুলিশ বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, স্বাস্থ্যসেবা বিভাগ, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, কুরবানির পশুবাহী ট্রাক, স্থানীয় সংবাদিকবৃন্দ,পরিবহন চালক-শ্রমিকগণের আন্তরিক সহযোগিতা এবং টোল আদায় ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসার দাবিদার।

এই সাফল্যের মাধ্যমে ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে। সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা ও দায়িত্ববোধ এই সাফল্যকে সমৃদ্ধ করেছে। ঈদ-উল-আযহা সকলের জন্য আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণ হয়েছে।

মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপকক্ষের নির্বাহী পরিচালক মহোদয়ের পক্ষ হতে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy