গাব্রিয়েল নিজেই নিতে চেয়েছিলেন টাইব্রেকারের শেষ শট

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আর্সেনালের জার্সিতে প্রথম পেনাল্টি। সেটিই কি না চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো মঞ্চে এবং মহাগুরুত্বপূর্ণ শেষ শট! প্রত্যাশা ও

2026-05-31T20:15:58+00:00
2026-05-31T20:15:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাব্রিয়েল নিজেই নিতে চেয়েছিলেন টাইব্রেকারের শেষ শট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ৩৬)
টাইব্রেকারে ব্যর্থ হওয়ার পর গাব্রিয়েলের হতাশা।
X

টাইব্রেকারে ব্যর্থ হওয়ার পর গাব্রিয়েলের হতাশা।

আর্সেনালের জার্সিতে প্রথম পেনাল্টি। সেটিই কি না চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো মঞ্চে এবং মহাগুরুত্বপূর্ণ শেষ শট! প্রত্যাশা ও চাপ ছিল প্রবল। গাব্রিয়েল মাগালাইস হয়তো সেই চাপেই ভেঙে পড়লেন। আঙুল উঠছে কোচের দিকেও। কেন তিনি এমন গুরুত্বপূর্ণ শটের জন্য বেছে নিলেন গাব্রিয়েলকে? তবে কোচ মিকেল আর্তেতা বললেন, এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার নিজেই আগ্রহী ও আত্মবিশ্বাসী ছিলেন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে শনিবার রাতে গাব্রিয়েলের শটেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। ওই শটে গোল করতেই হতো তাকে। কিন্তু ২৮ বছর বয়সি ফুটবলারের গতিময় শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে পিএসজি।

টাইব্রেকারে আর্সেনালের দ্বিতীয় শটে গোল করতে পারেননি এবেরে এজে। তবে তাদের গোলকিপার ডেভিড রায়া পরে দারুণভাবে ঠেকিয়ে দেন পিএসজির নুনো মেন্ডেসের শট। তাতে দুই দল ফেরে সমতায়। কিন্তু শেষ শটে গাব্রিয়েলের ব্যর্থতায় স্বপ্ন ভেঙে যায় তাদের।

ম্যাচের পর আর্তেতা বললেন, গাব্রিয়েল নিজেই শেষ শটের দায়িত্ব নিতে চেয়েছিলেন এবং সেই প্রস্তুতিও তাদের পুরোপুরিই ছিল। “গাব্রিয়েল চেয়েছিল শেষ পেনাল্টি শটটি নিতে। এই মুহূর্তের জন্য আমরা অনুশীলন করেছি। এটা পরিকল্পিতই ছিল, প্রস্তুতি ছিল। শেষ শটটি গাব্রিয়েলকেই নিতে হতো। অনুশীলনে সে কখনোই পেনাল্টি মিস করে না। সাধারণত, টাইব্রেকারে বুকায়ো (সাকা), মার্টিন (ওডেগোর) এবং কাই হাভার্টজের শট নেওয়ার কথা। তবে আমরা জানতাম, খেলা অতিরিক্তি সময়ে গড়ালে পরিস্থিতি ভিন্ন হতে পারে এবং ভিন্ন ফুটবলারদের এগিয়ে আসতে হতে পারে।’

সাকা, ওডেগোর ও হাভার্টজকে আগেই তুলে নিয়েছিলেন আর্তেতা। টাইব্রেকারে নিজে গোল করলেও সতীর্থদের হতাশা অনুভব করতে পারছেন ডেক্লান রাইস। তবে এই মুহূর্তটি আড়াল করে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে এজে ও গাব্রিয়েলের অবদান মনে করিয়ে দিলেন তিনি,‘ পেনাল্টির সুযোগ হাতছাড়া করা, সেটিও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে, অবশ্যই তার ভালো কিছু নয়। তবে আমরা ওদেরকে ভালোবাসি এবং ওদের পাশে আছি। ফুটবলে এরকম হয়েই থাকে। তাদের পরেও আরও অনেকে ফাইনালে পেনাল্টি মিস করবে। সবাই পেনাল্টিতে কখনও না কখনও ব্যর্থ হয়। নিশ্চিতভাবেই ওদের দুজনকে ছাড়া এবার আমরা প্রিমিয়ার লিগ জিততে পারতাম না।’

মৌসুমজুড়ে দুজনের পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিয়ে এখন নতুন আশায় সামনে তাকাচ্ছেন রাইস,‘ গাব্রিয়েল- সে যে ধরনের মানুষ ও যেমন ফুটবলার, যথেষ্ট ভাষা খুঁজে পাচ্ছি না ওর জন্য। এজে এই মৌসুমে আমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ কিছু গোল করেছে। এরকম হয়েই থাকে। এটা ফুটবল এবং কখনও কখনও এটা নিষ্ঠুর। আমরা ইতিবাচক দিকগুলো বয়ে নিয়ে সামনে ছুটব।’







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy