বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা। দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। বোকা জুনিয়র্সের হয়ে

2026-05-31T21:04:54+00:00
2026-05-31T21:04:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৫৩)
: লিয়ান্দ্রো পারেদেস
X

: লিয়ান্দ্রো পারেদেস

বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা। দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। বোকা জুনিয়র্সের হয়ে সর্বশেষ ম্যাচে ওয়ার্ম-আপের সময় থেকেই পারেদেসকে চোট পাওয়া জায়গায় হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায়। এরপরও তিনি পুরো ৯০ মিনিট খেলেন। ম্যাচ শেষে নিজের শারীরিক সমস্যার কথাও জানান এই মিডফিল্ডার।

পরে মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে পারেদেসের চোটের খবর আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ বাড়িয়েছে। আগামী ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। তবে এই দুই ম্যাচে পারেদেসের খেলার সম্ভাবনা নেই।

ম্যাচ শেষে বোকা জুনিয়র্স অধিনায়ক বলেন, ‘পুরো সপ্তাহজুড়েই আমি হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলাম। কিন্তু কোনোভাবেই এই ম্যাচটি মিস করতে চাইনি। মাঠ ছেড়ে আসার প্রশ্নই ছিল না।’

তিনি আরও বলেন, ‘কোচ আমাকে সত্যিটা বলতে বলেছিলেন এবং নিজের যত্ন নিতে বলেছেন। কারণ সামনে আমার জন্য গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ রয়েছে। তারপরও এই ম্যাচে না খেলে বসে থাকার মতো পরিস্থিতি আমার ছিল না।’

বিশ্বকাপের আগে পারেদেসের চোট কতটা গুরুতর এবং তিনি কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি আর্জেন্টিনা দল বা বোকা জুনিয়র্স।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy