পবিত্র ইদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী পারুলিয়া মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা প্রতীকী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের উদ্যোগে এবং আয়োজনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
রোববার ৩১মে বিকালে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম। প্রধান অতিথি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, “খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে তরুণদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়”।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক-সাহিত্যক ও কবি সাবরিনা শুভ্রা, জেলা খাদ্য কর্মকর্তা শরীফ তারিকুজ্জামান, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, কাশিয়ানী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান।
রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের সভাপতি মাহফুজর রহমান মফিজের সভাপতিত্বে এ সময়ে মাঠে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোরাদ আলী, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল আলম মুন্না, কাশিয়ানী উপজেলা বিএনপির ছাত্র বিষয় সম্পাদক বিল্লাল খান, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালুসহ প্রমুখ।
ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সাংসদ সেলিমুজ্জামান সেলিম। ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে দুই দল মাঠে নামায় খেলোয়াড় ও দর্শকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। ঈদের ছুটিতে এমন আয়োজনে স্থানীয় ফুটবল প্রেমীদের ব্যাপক সাড়া জাগায়।
আয়োজক রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মফিজ জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।