দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক

জাতীয়

জুন মাসের জন্য দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন দাম অনুযায়ী, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে।

2026-06-01T07:54:50+00:00
2026-06-01T07:54:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৭:৫৪ এএম   (ভিজিট : ১০৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জুন মাসের জন্য দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন দাম অনুযায়ী, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন মূল্য আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা এবং অকটেনের দাম ১৪০ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে পেট্রোলের দাম ১৩৫ টাকা ও কেরোসিনের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এত দিন ওই দামেই জ্বালানি তেল বিক্রি হচ্ছিল।




  বিষয়:   অকটেন  পেট্রোল  কেরোসিনে 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy