ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা, যে কারণ জানা গেল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

খেলাধুলা

চুয়াডাঙ্গায় ব্রাজিলের র‍্যালিতে অংশ নিতে গিয়ে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খুলে অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স না

2026-06-01T17:01:07+00:00
2026-06-01T17:01:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা, যে কারণ জানা গেল
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ৫৬)
চুয়াডাঙ্গায় ব্রাজিলের র‍্যালি
X

চুয়াডাঙ্গায় ব্রাজিলের র‍্যালি

চুয়াডাঙ্গায় ব্রাজিলের র‍্যালিতে অংশ নিতে গিয়ে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খুলে অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে চার ব্রাজিল সমর্থককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বিকালে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে র‍্যালি বের হওয়ার সময় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জরিমানার পাশাপাশি চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, ট্রাফিক পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে উচ্চ শব্দ সৃষ্টি ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে মামলা দেওয়া হয় এবং মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy