ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার দেজন শহরে প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান হানওয়া অ্যারোস্পেসের একটি রকেট জ্বালানি উৎপাদন কারখানায় বিস্ফোরণ ও

2026-06-01T17:11:39+00:00
2026-06-01T17:11:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ৩৩)
ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫
X

ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫

দক্ষিণ কোরিয়ার দেজন শহরে প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান হানওয়া অ্যারোস্পেসের একটি রকেট জ্বালানি উৎপাদন কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়ছেন।  

আজ সোমবার (১ জুন) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আহত দুই ব্যক্তি নিজেরাই কারখানা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তাদের মধ্যে একজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বলেন, বিস্ফোরণের কারণে নিহতদের মরদেহ এতটাই বিকৃত হয়েছে যে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও তদন্তাধীন।

হানওয়া অ্যারোস্পেসের এক কর্মকর্তা জানান, রকেটের জ্বালানি তৈরির যন্ত্রপাতি থেকে বিস্ফোরক পদার্থ পরিষ্কার করতে পানি ব্যবহার করার সময় বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সন জে-ইল গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘নিহতদের পরিবার ও স্বজনদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ‘ একই সঙ্গে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

কোম্পানির তথ্য অনুযায়ী, নিহত সবাই হানওয়া অ্যারোস্পেসের কর্মচারী ছিলেন।

হানওয়া অ্যারোস্পেস দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান। দেজনের এই কারখানায় বড় আকারের রকেট ইঞ্জিন তৈরি এবং রকেটের জ্বালানি সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হয়।

জাতীয় নিরাপত্তা আইনের আওতায় কারখানাটির নকশা ও অভ্যন্তরীণ বিন্যাস সুরক্ষিত থাকায় তদন্তকারীরা তাৎক্ষণিকভাবে এসব তথ্য সংগ্রহ করতে পারেননি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দুর্ঘটনা মোকাবিলায় সব ধরনের সরকারি সম্পদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy