সাকিব ও তাসকিনের পর এলপিএলে লিটন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশের টি২০ অধিনায়ক লিটন কুমার দাস দল পেয়েছেন লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল)। প্লেয়ার্স ড্রাফটের আগেই কিপার-ব্যাটসম্যানকে দলে নেওয়ার

2026-06-01T20:26:58+00:00
2026-06-01T20:26:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাকিব ও তাসকিনের পর এলপিএলে লিটন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:২৬ পিএম   (ভিজিট : ৪৮)
লিটন কুমার দাস।
X

লিটন কুমার দাস।

বাংলাদেশের টি২০ অধিনায়ক লিটন কুমার দাস দল পেয়েছেন লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল)। প্লেয়ার্স ড্রাফটের আগেই কিপার-ব্যাটসম্যানকে দলে নেওয়ার খবর জানিয়েছে গল গ্যালান্টস। ৩১ বছর বয়সি কিপার-ব্যাটসম্যান গলের দ্বিতীয় বিদেশি ক্রিকেটার।

এর আগে আইপিএল, সিপিএল, কানাডার গ্লোবাল টি২০ খেলেছেন লিটন। করাচি কিংস দলে সুযোগ পেলেও চোটের জন্য পিএসএলে খেলতে পারেননি তিনি। এলপিএলে এর আগে ২০২৩ সালে খেলেন লিটন। সেবার গল টাইটান্সের হয়ে তিন ম্যাচে করেন ৩৪ রান।

আসন্ন আসরের জন্য এখন পর্যন্ত দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাবেক অধিনায়ক ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ খেলবেন জাফনা কিংসের হয়ে। শ্রীলংকার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ড্রাফট হবে সোমবার। এর আগের দিন দল পেলেন লিটন। আগামী ১৭ জুলাই শুরু হবে এলপিএল। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে ১৯ জুলাই।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy