ত্রিদেশীয় সিরিজে জ্যোতির ৭৭ রানের পরও হারল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আগের ম্যাচের মতো এবারও দলকে টানলেন নিগার সুলতানা জ্যোতি। দেড়শ ছাড়ানো লক্ষ্য তাড়ায় প্রায় একাই লড়াই করলেন বাংলাদেশ

2026-06-01T20:31:06+00:00
2026-06-01T20:31:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রিদেশীয় সিরিজে জ্যোতির ৭৭ রানের পরও হারল বাংলাদেশের মেয়েরা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ৩৪)
ত্রিদেশীয় সিরিজে টস করছেন নিগার সুলতানা (বাঁয়ে) ও বাবেট ডে লেডে-ইন্টারনেট
X

ত্রিদেশীয় সিরিজে টস করছেন নিগার সুলতানা (বাঁয়ে) ও বাবেট ডে লেডে-ইন্টারনেট

আগের ম্যাচের মতো এবারও দলকে টানলেন নিগার সুলতানা জ্যোতি। দেড়শ ছাড়ানো লক্ষ্য তাড়ায় প্রায় একাই লড়াই করলেন বাংলাদেশ অধিনায়ক। তবে শেষ পর্যন্ত দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারলেন না। স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও হারের তেতো স্বাদ পেল বাংলাদেশের নারী ক্রিকেট দল।

এডিনবরায় রোববার রাতে ওমেন্স টি২০ ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ডাচদের ১৬২ রান তাড়ায় ১৫৪ রান পর্যন্ত করতে পেরেছে জ্যোতির দল। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ডাচদের হিদার শিহার। সাত চারে ৫২ রান করেছেন এই ওপেনার। পরে চমৎকার বোলিংয়ে ৩৯ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।

ম্যাচের সর্বোচ্চ ইনিংসটি আসে নিগারের ব্যাট থেকে। একটি ছক্কা ও সাতটি চারে ৫১ বলে ৭৭ রান করেন তিনি। বাংলাদেশের আর কেউ ২৫ রানও করতে পারেননি। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডসকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার। হিদার শিহারের সঙ্গে ফিবি মলকেনবুরের উদ্বোধনী জুটিতে আসে ৫৭ রান। নবম ওভারে মলকেনবুরকে ফেরান রাবেয়া খান।

পরে স্টেয়ার কালিসকে নিয়ে ৫৮ রানের যুগলবন্দী উপহার দেন হিদার। একই ওভারে এই দুইজনকে ফিরিয়ে দেন ফারিহা তৃষ্ণা। কালিসকে এলবিডব্লিউ করার এক বল পর ফিরতি ক্যাচ নেন তিনি হিদারের। বাবেট ডে লেডে ও রবিন রাইকার ব্যাটে দেড়শ ছাড়ায় নেদারল্যান্ডসের রান। রান তাড়ায় পরপর দুই ওভারে দিলারা আক্তার ও শারমিন আক্তারকে হারায় বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌসকে নিয়ে ১৩ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরেন নিগার। তাদের জুটিতে আসে ৩৭ রান।

তিন চারে ২২ রান করে ফেরেন জুয়াইরিয়া। এরপর আর কেউ নিগারকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। একার লড়াইয়ে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিতে থাকেন নিগার। কিন্তু শেষ ওভারে ১৮ রানের প্রয়োজনে চতুর্থ বলে বিদায় নেন তিনি। আগামী মঙ্গলবার একই মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগের ম্যাচে স্কটিশদের কাছে ৮ উইকেটে হেরেছিল তারা।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৬২/৫ (শিহার ৫২, মলকেনবুর ২৯, কালিস ২৮, ডে লেডে ১৬, রাইকা ১৮*, খুরানা ৮; মারুফা ৩-০-২৮-১, তৃষ্ণা ৪-০-২৬-২, নাহিদা ৪-০-২২-১, রাবেয়া ৪-০-২২-১, রিতু ৪-০-৩৮-০, স্বর্ণা ১-০-৮-০, সোবহানা ১-০-১১-০)

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৮ (দিলারা ৯, জুয়াইরিয়া ২২, শারমিন ২, নিগার ৭৭, সোবহানা ৮, স্বর্ণা ১০, রিতু ১৭, রাবেয়া ১*, নাহিদা ২; স্ফিলিং ৪-০-২৪-১, হিদার শিহার ৪-০-৩৯-৩, সিলভার শিহার ৪-০-২৪-২, ডে লাঙ্গ ২-০-১৭-০, ফন ডার ভনিং ৪-০-৩০-১, ওভারডাইক ২-০-২০-১)

ফল: নেদারল্যান্ডস ৮ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: হিদার শিহার








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy