গাড়ি জিতেও চালাতে পারবেন না সূর্যবংশী!

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আইপিএলের মৌসুম শেষে দেওয়া প্রায় সব গুরুত্বপূর্ণ পুরস্কারই জিতে নিয়েছেন বৈভব সূর্যবংশী। পেয়েছেন একটি এসইউভি গাড়ি। তবে ১৫

2026-06-01T21:11:53+00:00
2026-06-01T21:11:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাড়ি জিতেও চালাতে পারবেন না সূর্যবংশী!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৯:১১ পিএম   (ভিজিট : ২৮)
সব পুরস্কারসহ সূর্যবংশী।
X

সব পুরস্কারসহ সূর্যবংশী।

আইপিএলের মৌসুম শেষে দেওয়া প্রায় সব গুরুত্বপূর্ণ পুরস্কারই জিতে নিয়েছেন বৈভব সূর্যবংশী। পেয়েছেন একটি এসইউভি গাড়ি। তবে ১৫ বছর বয়সি এই ক্রিকেট বিস্ময়কে গাড়িটি চালানোর জন্য অপেক্ষা করতে হবে আরও তিন বছর।

ভারতের এই তরুণ ব্যাটিং সেনসেশন এবারের আসরে ১৬ ম্যাচে ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করেছেন। তার স্ট্রাইক রেট ছিল চোখধাঁধানো ২৩৭.৩০। রোববার মৌসুমসেরা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও (এমভিপি) নির্বাচিত হয়েছেন সূর্যবংশী। যদিও তার দল রাজস্থান রয়্যালস অল্পের জন্য ফাইনালে উঠতে পারেনি। এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে জিতেছেন অরেঞ্জ ক্যাপ।

এ ছাড়া ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’সহ আরও কয়েকটি পুরস্কারও নিজের করে নিয়েছেন তিনি। পুরস্কার হিসেবে সূর্যবংশীকে দেওয়া হয়েছে একটি টাটা সিয়েরা এসইউভি। গাড়িটির সর্বোচ্চ সংস্করণের মূল্য প্রায় ২১ লাখ রুপি (প্রায় ২২ হাজার ডলার)। সব মিলিয়ে এবারের আইপিএল থেকে তার প্রাপ্ত পুরস্কারের আর্থিক মূল্য ৫৭ হাজার ডলারেরও বেশি। তবে আপাতত স্টিয়ারিং ধরার সুযোগ নেই তার। কারণ ভারতে গাড়ি চালানোর ন্যূনতম বয়স ১৮ বছর।

পুরস্কার জয়ের পর সূর্যবংশী বলেছেন, ‘ভালো লাগছে। তবে সাক্ষাৎকার দিতে এসে কিছুটা চাপও অনুভব করছি। তবু এটা গর্বের মুহূর্ত, দারুণ লাগছে। আগামী মৌসুমে আরও ভালো করার চেষ্টা করবো।’
চলতি আইপিএলের শেষ দুই ইনিংসে সূর্যবংশী খেলেছেন ৯৭ ও ৯৬ রানের ঝলমলে দুটি ইনিংস। তাতে ভারতের সিনিয়র জাতীয় দলে তাকে অন্তর্ভুক্ত করার দাবি আরও জোরালো হয়েছে।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy