পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

মারাকানায় পানামার বিপক্ষে বড় জয় পেয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। জয়ের তরতাজা স্মৃতি নিয়ে যুক্তরাষ্ট্র যাবে সেলেসাওরা।

2026-06-01T21:33:07+00:00
2026-06-01T21:33:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৯:৩৩ পিএম   (ভিজিট : ৩৬)
রাফিনহা।
X

রাফিনহা।

মারাকানায় পানামার বিপক্ষে বড় জয় পেয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। জয়ের তরতাজা স্মৃতি নিয়ে যুক্তরাষ্ট্র যাবে সেলেসাওরা। মারাকানায় ৬-২ গোলের বিশাল জয়ে সমর্থকদের পাশাপাশি বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন রাফিনহাও।

বড় ব্যবধানে জয়ের পর বার্সা ফরোয়ার্ড বিশ্বকাপের জন্য নিজেকে বেশ প্রস্তত মনে করছেন, ‘আজ আমার যে মানসিকতা, তাতে নিজেকে মানসিক ও টেকনিক্যালি– দুদিক থেকেই অনেক বেশি প্রস্তুত মনে করছি। এই জার্সির দায়িত্ব ও চাপ নেওয়ার জন্য আমি প্রস্তুত।’

ম্যাচের পর ‘স্পোর্ত টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনহা শুধু নিজের সম্পর্কে বলেননি, দলের ভেতরকার পরিস্থিতি নিয়েও কথা বলেছেন।  পানামার বিপক্ষে নিজে গোল না পেলেও দারুণ খেলেছেন সতীর্থরা। ভিনিসিয়ুসের গোলে উৎসব শুরুর পর কাসেমিরো, রায়ান, পাকেতা, থিয়াগো, দানিলো গোল করেছেন। শেষের চারজনই বদলি হয়ে খেলতে নেমে গোল পেয়েছেন। সুতরাং দলের ভেতরেও শুরু হয়েছে একাদশে জায়গা করে নেওয়ার প্রতিযোগিতা।

তাই হয়তো গোল নিয়ে খুব সমস্যা দেখছেন না রাফিনহা। বরং রক্ষণ নিয়েই যেন তার যত দুশ্চিন্তা, ‘রক্ষণে যদি নিজেদের গুছিয়ে নিতে পারি এবং সবাই মিলে রক্ষণভাগ সামাল দিতে পারি, তাহলে যে কোনো দলের পক্ষে আমাদের হারানো কঠিন হবে। এই দলে বিশ্বের সেরা ফরোয়ার্ডরা আছে, যারা নিজেদের ক্লাবে দুর্দান্ত খেলছে। ঐক্যবদ্ধভাবে খেললে এবং পরস্পরকে সাহায্য করলে আমাদের হারানো খুব কঠিন হবে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy