
X
ডিসি নূরুল করিম
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেছেন, যদি আমরা আত্মসমালোচনাকরি তাহলে যেমন অন্যের দোষটা দেখি ঠিক তেমনি নিজের দোষটা দেখতে পাই। সাংবাদিকদেরসঙ্গে যদি আমাদের ইনফরমাল কমিউনিকেশণ থাকে চ্যানেল থাকে তাহলে রাষ্ট্রের অনেক সমস্যাই প্রপার চ্যানেলে সমাধান করা সম্ভব। তাই সাংবাদিকরা যদি আমাদের মাঝে মাঝে হেল্প করেন সেটি ভালো হবে।
সোমবার (১ জুন) বিকেলে তিনি নিজ কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ উল আযহারশুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, আমরা গাজীপুর শহরটাকে নিট এন্ড ক্লিন রাখতে চাই। এজন্য সিটিকরপোরেশনের সঙ্গে বসে আমরা পদক্ষেপ নেব। গাজীপুর একটি সমৃদ্ধ জেলা। গাজীপুরে ৬টি বিশ্ববিদ্যালয় আছে। এই শহর টাকা যোগান দেয়, এখানে টাকা তৈরি হয়, নতুন নতুন ফসলেরজাত উদ্ভাবন হয় কিন্তু এ জেলা শিক্ষা—দীক্ষায়, খেলাধুলা, সংস্কৃতিতে পিছিয়ে থাকবে তা হতে পারে না।
জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। উন্নয়নকর্মকাণ্ড, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং মানুষের আশা—আকাঙ্ক্ষা তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদেরভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যম একে অপরের সহযোগী হিসেবে কাজ করলে সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, গাজীপুর জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিবেশ সংরক্ষণ,জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার মানোন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রশংসনীয়।ভবিষ্যতেও এই সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরাও জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবামূলক উদ্যোগ এবং গণমাধ্যম—প্রশাসনের পারস্পরিক সম্পর্ক বিষয়ে মতামত ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশেঅনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে আন্তরিক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ—পরিচালক আহমদ হোসেন ভূঁইয়া, অতিরিক্তজেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)তানিয়া তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নাজির, অতিরিক্ত জেলা প্রশাসন(শিক্ষা ও আইসিটি) মোঃ রাকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসাঈনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও গাজীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণকরেন।