নেত্রকোনায় নিজ বাসায় নারীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনায় শহরের নিজ বাসায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় ওই নারীর স্বামী ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। ঘটনার পর ওই বাসা থেকেই হামলাকারীকে আটক করেছে পুলিশ। ঘটনার পর পরই থানা, জেলা পুলিশ ও পিবিআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করেন।

2026-06-02T10:48:47+00:00
2026-06-02T10:48:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় নিজ বাসায় নারীকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০:৪৮ এএম   (ভিজিট : ৫৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নেত্রকোনায় শহরের নিজ বাসায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় ওই নারীর স্বামী ও ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। ঘটনার পর ওই বাসা থেকেই হামলাকারীকে আটক করেছে পুলিশ। ঘটনার পর পরই থানা, জেলা পুলিশ ও পিবিআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করেন। 

সোমবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে জেলা শহরের কাটলী এলাকায় হতাহতদের বাসায় দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। নিহত নারী হলেন, মনোয়ারা বেগম (৫৫)। আহতরা হলেন, মনোয়ারার স্বামী আবুচান (৬০) ও তার ছেলে মুন্না মিয়া (২৫)। আটককৃত হামলাকারী একই এলাকার রিকশা চালক আব্দুর রশিদ।  

     নিহতের  মেয়ে লিজা মণি বলেন, রাত ৯টার দিকে বাসায় ঢুকে দেখেন বাবা ও ভাইকে আব্দুর রশিদ কুপিয়ে আহত করেছে। এসময় আমি চিৎকার করলে আশপাশের লোকজন এসে বাবা ও ভাইকে উদ্ধার করেন। পরে বাসার খাটের নীচ থেকে মায়ের লাশ উদ্ধার করা হয়। হামলাকারী আব্দুর রশিদ পূর্বপরিচিত। প্রায়ই টাকা হওলাত নিত সে।  

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার জানান, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। হামলাকারী প্রথমে মনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এসময় ছেলে মুন্না মিয়া এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা টের পেয়ে ওই বাসা থেকেই হামলাকারী আব্দুর রশিদকে আটক করে। 

আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে নেত্রকোনা আধুৃনিক সদর হাসপাতালে নেয়া হলে মুন্নার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার্ড করা হয়। নিহত মনোয়ারা বেগমের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধৃনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।




  বিষয়:   নেত্রকোনা  শহর  নারী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy