জমি বিরোধে ইসলামপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, আহত ৯

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

2026-06-02T13:22:49+00:00
2026-06-02T13:22:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জমি বিরোধে ইসলামপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, আহত ৯
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:২২ পিএম   (ভিজিট : ৬৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। 

আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত ৫ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আহত গৃহবধূ বিউটি আক্তার রোববার (১ জুন) ইসলামপুর থানায় ১৭ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।

শনিবার (৩১ মে) সকালে উপজেলার দক্ষিণ চিনাডুলী গ্রামে প্রবাসী আনিসুর রহমানের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 

ভুক্তভোগীদের অভিযোগ, বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্র, দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

হামলায় জামিল, ইব্রাহিম, কিনু শেখ, হাইবর, সখিনা বেগমসহ অন্তত ৯ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও গুরুতর জখমের চিহ্ন রয়েছে বলে পরিবারের দাবি।

ভুক্তভোগীরা জানান, তারা বৈধভাবে জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তবে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন। হামলাকারীরা মারধরের পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর করে এবং নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

ইসলামপুর থানার তদন্ত কর্মকর্তা এস আই ফজলুল হক বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy