আম খাওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সিদ্ধিরগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফারুক মোল্লা (৫০) নামের এক

2026-06-02T16:14:34+00:00
2026-06-02T16:14:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আম খাওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৪:১৪ পিএম   (ভিজিট : ৫৩)
অভিযুক্ত ফারুক মোল্লা
X

অভিযুক্ত ফারুক মোল্লা

সিদ্ধিরগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফারুক মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় ক্ষুব্ধ জনতা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। এরপর ভুক্তভোগীর মায়ের মামালার দায়েরের পর গ্রেপ্তার ফারুক মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে। 

সোমবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দ পাড়া এলাকায় হাজী ফোরকান আহমেদের গরুর খামারে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার ফারুক মোল্লা পটুয়াখালীর গলাচিপা থানার চর বিশ্বাস এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে। সে বর্তমানে গোদনাইলের সৈয়দ পাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা ফোরকান আহমেদের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার সদর থানার বালুচর এলাকার সুলতান মোল্লার ১১ বছর বয়সী কন্যার সিদ্ধিরগঞ্জের গোদনাইলের সৈয়দ পাড়া এলাকায় পরিবারের সাথে বসবাস করে। শিশুটি রাতে বোনের বাসা থেকে নিজের বাসায় ফেরার পথে অভিযুক্ত মো. ফারুক মোল্লা তাকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে গরুর খামারের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে ঘরের দরজায় ধাক্কাধাক্কি করেন। এক পর্যায়ে ফারুক মোল্লা ঘরের দরজা খুললে শিশু রুমানা বের হয়ে আসে।

উপস্থিত জনতা তার চিৎকারের কারণ জানতে চাইলে সে বিস্তারিত খুলে বলে। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় জনতা তাৎক্ষণিক অভিযুক্ত ফারুক মোল্লাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. জাকিরুল ইসলাম বিপুল সংখ্যক পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাত আনুমানিক ৩টায় অভিযুক্ত ফারুক মোল্লাকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদালুল হক বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy