প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৫:০৮ পিএম (ভিজিট : ৪৮)

X
দুর্ধর্ষ চুরি
রাজশাহী মহানগরীতে দিনের বেলায় এক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাড়ি ছাদের দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ইস্টিল আলমারী ও সোকেশের গোপন ড্রয়ারের তালা ভেঙ্গে ৬ ভরি স্বর্ন নগদ ৩৫ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
রবিবার দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার রায়পাড়া ব্র্যাক ব্যাংকে এক সিনিয়র অফিসারের ৭৬/২ বাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রবিবার রাতে বাড়ির মালিক আবুল কালাম আজাদ কাশিয়াডাঙ্গা থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন।
থানায় অভিযোগ ও বাড়ি মালিক সূত্রে জানা যায়,আবুল কালাম আজাদ পরিবার নিয়ে ঈদ করতে নাটোর গ্রামের বাড়িতে গিয়েছিলেন। তার স্ত্রীর বড় ভাই সোহেলের পরিবারও ঈদের পরে শ্বশ্বর বাড়ি মুন্ডুমালা যান। দুই পরিবার ঈদ করে নিজ নিজ এলাকায় যাওয়াই বাসার দায়িত্বে ছিলেন সোহেল।
রবিবার দুপুরে সোহেল নগরীতে তার খালার বাড়ি দুপুরে দাওয়াত খেতে গিয়ে ছিলেন। মুল গেটে তারা মেরে গিয়ে বেলা ৪ টার সময় বাড়ি ফিরে গেটের তালা খুলে ভিতরে প্রবেশ করতে পারছিলেনা। কারণ বাড়ি ছাদের দরজা দিয়ে চোরের দল বাড়িতে প্রবেশ করে ভিতরে গিয়ে ছিটকানি মেরে দেন। সোহেল ততক্ষণে বুঝতে পারে বাড়ি কিছু ঘটেছে। পরে তার প্রতিবেশিদের ডেকে ছাদে উঠান। ছাদের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে মুল গেটের ছিটকানি খুলে সোহেল ভিতরে গিয়ে দেখতে পান বাড়ি সব এলোমেলো। স্টিল আলমারির তালা ভাঙ্গা সোকেশের ও বিছানা সব গুলো ছিটানো মেঝেতে পরে রয়েছে।
সোহেল জানান,তাতক্ষণিক তার বোন ও বোন জামাইকে মোবাইলে জানান। সন্ধা নাগাত তারা বাড়ি আসে। এতে দেখতে পান বাড়ি থাকা স্বর্নের মালা চেনসহ প্রায় ৫ থেকে ৬ ভরি স্বর্ন ও নগদ ৩৫ হাজার টাকা খোয়া গেছে।
রাতেই বাড়ির মালিক ব্র্যাক ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ কাশিয়া ডাঙ্গা থানায় চুরির লিখিত অভিযোগ করেন।
কাশিয়া ডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চুরি ঘটনা অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। বাড়ির আসপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে দুই থেকে তিন জন ব্যাক্তি বাড়ির ছাদ হতে নামতে দেখা যাচ্ছে।
ওসি আরো জানান, সিসি ক্যামেরাতে চোরের দলকে ভালভাবে চেনা যাচ্ছেনা। তবুও আমরা চোরের দল ও মালামাল উদ্ধার চেষ্টা করছি।