ক্যারিয়ারসেরা বোলিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জেতালেন রুবেল

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে দলকে জেতালেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের স্পিনার মো. রুবেল। মঙ্গলবার ঢাকা

2026-06-02T21:20:43+00:00
2026-06-02T21:20:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্যারিয়ারসেরা বোলিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জেতালেন রুবেল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:২০ পিএম   (ভিজিট : ৩৫)
গাজী গ্রুপ ক্রিকেটার্সের স্পিনার মো. রুবেল।
X

গাজী গ্রুপ ক্রিকেটার্সের স্পিনার মো. রুবেল।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে দলকে জেতালেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের স্পিনার মো. রুবেল। মঙ্গলবার ঢাকা লেপার্ডসের বিপক্ষে তার দুর্দান্ত বোলিংয়ে ১ উইকেটের জয় পায় গাজী গ্রুপ।

২৩ রান খরচায় ৬ উইকেট নিয়ে গাজীর এই স্পিনার হয়েছেন ম্যাচসেরা। মঙ্গলবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে আগে ব্যাটিং করে ঢাকা লেপার্ডস ১৫৩ রান তোলে। জবাবে খেলতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্সও প্রবল চাপের মুখে পড়ে। লেপার্ডসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

১৩৭ রানে ৯ উইকেট হারানোর পর শেষ উইকেটে লিয়ন ইসলাম ও আরিদুল ইসলাম আকাশের দায়িত্বশীল ভূমিকায় শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। লিয়ন ১৪ ও আরিদুল ৩ রানে অপরাজিত থাকেন। তবে পুরো ব্যাটিং অর্ডারের মধ্যে একজনই গাজীর জয়ের পথ তৈরি করতে বড় ভূমিকা রেখেছেন। ওপেনার সৌরভ মোড়ল ৫৬ বলে ৬৩ রানের ইনিংস খেলে বড় অবদান রাখেন।

লেপার্ডসের বোলারদের মধ্যে ৩৪ রান খরচায় ৫ উইকেট নেন মঈন খান। এটাই মঈনের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সেরা বোলিং। এর আগে একবার ৫ উইকেট নিলেও খরচ করেছিলেন ৪২ রান। এছাড়া হাসান মুরাদ নেন ৩টি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে লেপার্ডস দারুণ শুরু পায়। সৈকত আলী ও জাকির হাসান মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৮৫ রান। বড় জুটির পরই মো. রুবেলের ঘূর্ণিতে হুড়মুড় করে ভেঙে পড়ে লেপার্ডসের ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৫.৩ ওভারে ১৫৩ রানে অলআউট হয় তারা।

সর্বোচ্চ ৬৭ রান আসে সৈকতের ব্যাট থেকে। এছাড়া জাকির খেলেন ৪৫ রানের ইনিংস। এই দুজনের বাইরে কেবল দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন ইফতেখার হোসেন ইফতি (১৪) ও ওয়াইসি সিদ্দিকী (১০)।

গাজীর বোলারদের মধ্যে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের দেখা পেয়েছেন রুবেল। এদিন ৭.৩ ওভারে ২৩ রান খরচায় শিকার করেন ৬ উইকেট। এর আগে রুবেলের সর্বোচ্চ সাফল্য ছিল ৩৫ রানে ৪ উইকেট। এছাড়া আজিজুল হাকিম রনি নেন ২টি এবং লিয়ন ও রাহিম নেন ১টি করে উইকেট।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy