ঘানার বিশ্বকাপ দলে নেই কুদুস-সালিসু

গোল করার পর উদযাপন করছেন মোহাম্মেদ কুসুদ-ইন্টারনেট

খেলাধুলা

একের পর এক খেলোয়াড়ের চোটে দলই ঘোষণা করতে পারছিলেন না ঘানা কোচ কার্লোস কেইরস। ফিফার দেওয়া সময়সীমা শেষ

2026-06-02T21:46:41+00:00
2026-06-02T21:46:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘানার বিশ্বকাপ দলে নেই কুদুস-সালিসু
গোল করার পর উদযাপন করছেন মোহাম্মেদ কুসুদ-ইন্টারনেট
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:৪৬ পিএম   (ভিজিট : ৪৯)
গোল করার পর উদযাপন করছেন মোহাম্মেদ কুসুদ-ইন্টারনেট
X

গোল করার পর উদযাপন করছেন মোহাম্মেদ কুসুদ-ইন্টারনেট

একের পর এক খেলোয়াড়ের চোটে দলই ঘোষণা করতে পারছিলেন না ঘানা কোচ কার্লোস কেইরস। ফিফার দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে যে দল দিল ঘানা তাতে চোটের জন্য জায়গা হয়নি দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় মোহাম্মেদ কুদুস ও মোহাম্মেদ সালিসুর।

প্রীতি ম্যাচে মঙ্গলবার কার্ডিফে ওয়েলসের বিপক্ষে খেলবে ঘানা। এর আগের দিন সংবাদ সম্মেলনে কথা বলেন পর্তুগিজ কোচ কেইরস। ধারণা করা হচ্ছিল, সেখানে দল ঘোষণা করবেন তিনি। তবে সেটা করেননি তিনি। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬ জনের দল ঘোষণা করে ঘানা।

সংবাদ সম্মেলনে কেইরস নিশ্চিত করেন, সপ্তাহান্তে অনুশীলনের সময় চোট পাওয়ায় ছিটকে গেছেন সেন্টার ব্যাক আলেকজান্ডার জিকু। তার জায়গায় এসেছেন নেদারল্যান্ডসে জন্ম নেওয়া ডেরিক লুকাসেন। ঊরুর পেশির চোটের জন্য জানুয়ারিতে অস্ত্রোপচার হয়েছিল কুদুসের। সময় মতো সেরে উঠতে পারেননি তিনি। জানুয়ারিতেই এসিএলের চোটে পড়েন মোনাকোর সেন্টারব্যাক সালিসু।

তিন বছর পর দলে ফিরেছেন ৩১ বছর বয়সি ফুলব্যাক বাবা আব্দুল রাহমান। ২০২২ বিশ্বকাপের দলেও ছিলেন তিনি। দুই বিশ্বকাপের মাঝে দেশের হয়ে তিনি খেলেছেন কেবল একটি ম্যাচ। আগামী ১৭ জুন ‘এল’ গ্রুপে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ঘানা। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy