বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

জাতীয়

রাজধানীর মুগদায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

2026-06-03T08:39:01+00:00
2026-06-03T08:39:01+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৩৯ এএম   (ভিজিট : ৮১)
তানভীর হাসান শুভ
X

তানভীর হাসান শুভ

রাজধানীর মুগদায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) রাতে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশকিছু দিন ধরে ঘরের ভেতর থেকে তানভীর হাসানের কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাসা থেকে দুর্গন্ধ বের হতে দেখে প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। 

পরে তাঁরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই ঘটনার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে এবং সব ধরনের তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




  বিষয়:   রাজধানী  মুগদা  বাংলাদেশ ব্যাংক 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy