দৌলতপুরে নিহিত হেরোইন ব্যবসায়ী সুবল মোল্লা গ্রেফতার

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যাত্রী ছাউনির ওয়ালটন শো রুমের সামনে অভিযান চালিয়ে ২২.০৫ গ্রাম (দুইশ পুইড়া) হেরোইন মূল্য ৮০

2026-06-03T11:43:29+00:00
2026-06-03T11:43:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দৌলতপুরে নিহিত হেরোইন ব্যবসায়ী সুবল মোল্লা গ্রেফতার
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:৪৩ এএম   (ভিজিট : ১৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়  যাত্রী ছাউনির ওয়ালটন শো রুমের সামনে অভিযান চালিয়ে ২২.০৫ গ্রাম   (দুইশ পুইড়া) হেরোইন মূল্য  ৮০ হাজার টাকা  সহ চিহ্নিত  হেরোইন ব্যবসায়ী মো: সুবল হোসেন মোল্লা  (৪৩)কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। 

আটককৃত মাদক  ও হেরোইন ব্যবসায়ী মোঃ সুবল হোসেন মোল্লা  দৌলতপুর রামচন্দ্রপুর  গ্রামের আরশেদ আলী মোল্লার ছেলে।  

 মঙ্গলবার ২ জুন বিকালে দৌলতপুর উপজেলা সদরের যাত্রী ছাউনির পাশে ওয়ালটন শো রুমের সামনে থেকে   দৌলতপুর থানা পুলিশ অভিযান ঐ হেরোইন  ব্যবসায়ী কে গ্রেফতার করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলা সদরের যাত্রী ছাউনির পাশে ওয়ালটনের শোরুমের  সামনে দৌলতপুর থানার এস আই (নিঃ) মোঃ নজরুল ইসলাম ও এস আই সাইফুল ইসলাম সঙ্গীয়  কনস্টেবল শামীম, আকরাম হোসেন  নেতৃত্বে অভিযান চালিয়ে হেরোইন  ব্যবসায়ী  মো : সুবল হোসেন মোল্লাকে  গ্রেপ্তার করে। 

এর নিকট হইতে উদ্ধারকৃত  ২০০  (দুই শত পুইড়া ) হেরোইন ২২.০৫ গ্রাম, মূল্য অনুমান ৮০.০০০/- টাকা সহ উদ্ধার করা হয়।

এক বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  খবর পান, দৌলতপুর উপজেলা যাত্রী ছাউনির পার্শ্বে  ওয়ালটন  শোরুমে সামনে পাকা রাস্তায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য  হেরোইন  বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। 

উক্ত স্থানে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌঁড়াইয়া পালানোর চেষ্টা কালে সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের এস আই মোঃ সাইফুল ইসলাম জানান,উপস্থিত সাক্ষীর মোকাবেলায় ধৃত আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে উপরে উল্লিখিত নাম ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীর নিকট কোন মাদকদ্রব্য আছে কিনা জিজ্ঞাসাবাদ করিলে সে প্রথমে এলোমেলো কথাবার্তা বলে। 

অতঃপর ব্যাপকতর জিজ্ঞাসাবাদ এবং দেহ তল্লাশীকালে ধৃত আসামীর বাম পায়ে  এাংলেট মধ্যে   থাকা সাদা পলিথিনে মোড়ানো বিশেষভাবে রক্ষিত ২০০ (দুই শত) পুইড়া  হেরোইন , যাহার ওজন-২২.০৫  গ্রাম, যাহার প্রতিটি পুইড়ার  মূল্য ৪০০/-টাকা  অনুমান ৮০ হাজার/- টাকা  নিজ হাতে বের করে দেয়। সাক্ষী গণের উপস্থিতিতে জব্দ তালিকা   প্রস্তুত করে।

জব্দকৃত ২২.০৫গ্রাম  ঘটনাস্থলেই সঙ্গে থাকা ডিজিটাল ওজন পরিমাপক নিক্তির সাহায্যে ওজন পরিমাপ করে এবং বর্ণিত আলামত হইতে ০ ৫  (পাচ পুইড়া)  রাসায়ণিক পরীক্ষার জন্য খাকি খামের ভিতরে রাখা হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)স্বপন কুমার সরকার মাদক ব্যবসায়ী ও মাদক ক্রয়কারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, দৌলতপুর থানায় আমি যতদিন আছি মাদক ব্যবসায়ী ও ক্রয়কারী যেই হোক তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের স্থান এক হয় জেলখানা আর নাইলে দৌলতপুর ছাড়তে হবে । 

দৌলতপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: সুবল হোসেন মোল্লা (৪৩) বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ৮(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মানিকগঞ্জ কোটে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy