র‌্যাবের অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

বরিশাল অফিস

সারাবাংলা

চট্রগ্রামের হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামীকে ভোলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। ০১ জুন রাতে ভোলার লালমোহন থেকে

2026-06-03T12:26:40+00:00
2026-06-03T12:26:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
র‌্যাবের অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক
বরিশাল অফিস
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:২৬ পিএম   (ভিজিট : ৪৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্রগ্রামের হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামীকে ভোলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। ০১ জুন রাতে ভোলার লালমোহন থেকে তাকে আটক করা হয়। ০২ জুন র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভোলার লালমোহন থানার দেবিরচর এলাকার সালাউদ্দিন ওরফে ছালামত ক্বারী’র ছেলে মোঃ হেলাল (২২) এর বিরুদ্ধে চট্টগ্রামের বায়েজিদ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় মহানগর অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। 

আসামী পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে যা লালমোহন থানায় প্রেরণ করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প গত ০১ জুন রাতে লালমোহন থানার বেড়িবাধ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হেলালকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy