স্বামীর লাশ নিয়ে ফেরার পথে স্ত্রী নিহত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে স্বামী ইসমাইল হোসেনের মরদেহ আনতে গিয়ে অ্যাম্বুলেন্স-বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে স্ত্রী জাহানারা বেগম(৪৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন(৩২) নিহত হয়েছে। এসময় আরও ৪জন আহত হয়।

2026-06-03T12:35:56+00:00
2026-06-03T12:35:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রী নিহত
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:৩৫ পিএম   (ভিজিট : ৪৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে স্বামী ইসমাইল হোসেনের মরদেহ আনতে গিয়ে অ্যাম্বুলেন্স-বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে স্ত্রী জাহানারা বেগম(৪৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন(৩২) নিহত  হয়েছে। এসময় আরও ৪জন আহত হয়।

বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের লোহাগড়ার উপজেলার সন্নিকটে পূর্ব বালিয়াডাঙ্গা নামক
স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের জেলা হাসপাতালে আনা হলে তাদের যশোরে মেডিকেল কলেজে প্রেরন করা হয়।

নিহত জাহানারা বেগমের বাড়ি যশোরের মাহিদিয়া গ্রামে। অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন লক্ষীপুরের পূর্বচককলাপোতা গ্রামের আঃ হাশেমর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার সকালে ঢাকা থেকে যশোরের মাহিদিয়া গ্রামের নুরজাহান বেগম তার স্বামী ইসমাইল হোসেনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। 

পথিমধ্যে কালনা-নড়াইল-যশোর জাতীয় মহাসড়কের বাদশার গ্যারেজ নামক স্থানে পৌঁছালে কালনাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নুরজাহান বেগম নিহত হন। 

আহত ৫ জনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 
অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনকে মৃত ঘোষনা করেন। অন্য আহতদের যশোরে প্রেরন করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে জব্দ করে নিরাপদ স্হানে রাখা হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।




  বিষয়:   ঢাকা  হাসপাতাল  মরদেহ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy