‎সরকার ইংলিশ মিডিয়াম স্কুলকে এক নীতিমালার আওতায় আনছে: ববি হাজ্জাজ

বুলেটিন ডেস্ক

জাতীয়

শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহি এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো নিশ্চিত করতে দেশের সব ইংলিশ মিডিয়াম

2026-06-03T16:15:43+00:00
2026-06-03T16:15:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‎সরকার ইংলিশ মিডিয়াম স্কুলকে এক নীতিমালার আওতায় আনছে: ববি হাজ্জাজ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ৫৩)
‎সরকার ইংলিশ মিডিয়াম স্কুলকে এক নীতিমালার আওতায় আনছে: ববি হাজ্জাজ
X

‎সরকার ইংলিশ মিডিয়াম স্কুলকে এক নীতিমালার আওতায় আনছে: ববি হাজ্জাজ

শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহি এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো নিশ্চিত করতে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

‎প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করবে না, বরং চিন্তা করতে শিখবে, উদ্ভাবন করতে শিখবে এবং নেতৃত্ব দিতে শিখবে। আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিক্ষার্থীরা। তাই তাদের বিশ্বমানের দক্ষতা, মূল্যবোধ এবং সৃজনশীলতা দিয়ে গড়ে তোলা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।’

আজ বুধবার (৩ জুন) রাজধানীর ‘দ্য আগা খান একাডেমি, ঢাকা’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি শিক্ষার্থীদের আয়োজিত ‘স্টুডেন্ট এক্সিবিশন’ ঘুরে দেখেন এবং তাদের গবেষণাধর্মী কাজ, উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনাগুলো গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন।

‎প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ মিডিয়াম যে ধারাতেই শিক্ষার্থী পড়ুক না কেন, সবাই সমানভাবে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পাবে।’ ‎

‎প্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষা পদ্ধতি, শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষাদান এবং নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের প্রশংসা করেন। 

তিনি দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন এবং সৃজনশীল শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান। ‎

পরিদর্শনকালে দ্য আগা খান একাডেমি, ঢাকার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy